উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবিধান সংশোধন ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে জাতীয় ঐক্য না হলে দেশ গভীর সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজনেরা। শনিবার ২৪ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবে ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাটেজিক স্টাডিজ সেন্টার আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এই আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা বলেন, বিগত ১৬ বছর বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং দল দুটির যৌথ আন্দোলনের ফলেই সরকারের পতন ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে তারা প্রশ্ন তোলেন যে, এখন কেন প্রধান রাজনৈতিক দলগুলো এক হতে পারছে না।
আলোচনায় বক্তারা অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দল বিরোধী দলের কোনো কথাই আমলে নিচ্ছে না, যা অতীতে শেখ হাসিনার সরকারের আমলেও দেখা গেছে। এ ধরনের প্রবণতা দেশের জন্য কখনোই ভালো ফল বয়ে আনে না বলে তারা দাবি করেন।