উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রতি বছর ২৪ অক্টোবর পালित হয় নিজের সময়ের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দিন। ২০০৩ সালে জন ডি গ্রাফ ও সিমপ্লিসিটি ফোরামের উদ্যোগে এই দিবসটির সূচনা হয়। অতিরিক্ত কাজের চাপ এবং ব্যস্ত জীবনযাপনের নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাই এর উদ্দেশ্য।
দিবসটি মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্ত কাজের পেছনে ব্যয় করাই সময়ের সঠিক ব্যবহার নয়। দিনের অবসর সময়টুকুও অনেক সময় মুঠোফোনের পর্দায় কেটে যায়। তাই নির্দিষ্ট সময় প্রযুক্তি থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তোলা জরুরি।
নিজের সময় বাঁচাতে কাজের সঠিক পরিকল্পনা করা এবং অপ্রয়োজনীয় ব্যস্ততা কমানো প্রয়োজন। বারবার মুঠোফোনের বার্তা পরীক্ষা না করে নির্দিষ্ট সময়ে তা দেখা উচিত। প্রয়োজন অনুযায়ী না বলতে শেখা এবং আগের দিন পরিকল্পনা করলে ব্যস্ততা কমে।
সুস্থ জীবনযাপনের জন্য নিজের পছন্দের কাজ, বিশ্রাম এবং মানসিক প্রশান্তির জন্য সময় রাখা জরুরি। প্রতিদিনের কাজের তালিকায় নিজের জন্য কিছুটা সময় রাখা জীবনকে গোছানো করে তোলে। নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার শুরুটা হতে পারে আজ থেকেই।