উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের চলমান সংকট ও ১২ দলীয় জোটের করণীয় নিয়ে বিএনপির পল্টন কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ-এর সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আহম্মদ আজম খান, যুগ্ম মহাসচিব এড. আবদুস সালাম আজাদ এবং সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। এছাড়া ১২ দলীয় জোটের মুখপাত্র ও মহাসচিব ড.মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
রুহুল কবির রিজভী আহমেদ জোট নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময় করেন এবং অতীতের ন্যায় ভবিষ্যতেও একসাথে পথচলার আশা ব্যক্ত করেন। তিনি জানান যে, অতিশীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে জোটের নেতৃবৃন্দের সাথে আবার বসবেন এবং সভায় ৭ নভেম্বর নিয়ে জোটের করণীয় বিষয় আলোচনা হয়।