উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরকালে টোকিওতে থাকছেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে তাকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশনা অনুযায়ী তিনি ইতিমধ্যে জাপান থেকে ঢাকায় ফিরেছেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরের কূটনৈতিক বিষয়গুলো তদারকি ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে এই দায়িত্বে টোকিও পাঠানো হয়েছে এবং তিনি ইতিমধ্যে জাপানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সফর চলাকালে টোকিওতে অবস্থান করে তিনিই দ্বিপক্ষীয় বিষয়গুলোর তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন।