উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্ল আইফোন ১৮ সিরিজের দু’টি মডেল বাজারে এনেছে, যেগুলি হল আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স। আগামী ২০২৭ সালে এই সিরিজের বেস মডেল অর্থাৎ আইফোন ১৮-এর বিক্রি শুরু করবে তারা। তার আগেই প্রকাশ্যে এল মুঠোবন্দি ডিভাইসটির মূল বৈশিষ্ট্য, যা নিয়ে গ্রাহকদের আকর্ষণ বৃদ্ধি পেয়েছে।
টেক বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, আইফোন ১৮-এর বেস মডেলে থাকবে ৬.৩ ইঞ্চির ১২০ হার্ৎজ়ের এলটিপিও ওলেড প্যানেল। আগের মডেলগুলির তুলনায় কিছুটা ছোট হবে এর ডাইনামিক আইল্যান্ড এবং ব্লুটুথ ও ওয়াই-ফাইয়ের জন্য থাকবে এনওয়ান চিপ। পাশাপাশি, সি-২ মোডেম এবং ডায়নামিক এ-২০ ন্যানোমিটারের চিপ দিয়ে ১৮ সিরিজের বেস মডেল তৈরি করেছে অ্যাপ্ল।
ফোনটিতে ৯ জিবি ও ১২ জিবি-র দু’টি এলপিডিডিআর ৫এক্স র্যাম থাকবে বলে জানা গিয়েছে। মডেলটির ব্যাকসাইডে দু’টি ৪৮ মেগাপিক্সলের ক্যামেরা থাকলেও সেলফি ক্যামেরার বিষয়টি গোপন রেখেছে অ্যাপ্ল। ফোনটির ব্যাটারির আকার ৪,০০০ এমএইচ-এর কম হবে, যা ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং ও আইপি ৬৮ ওয়ারলেস চার্জিংয়ের সুবিধাযুক্ত।