উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। ১৯৫৬ সালে এই পুরস্কারের প্রচলনের পর থেকে সর্বাধিক ট্রফি জয়ের দিক থেকে যৌথভাবে শীর্ষস্থান দখল করে রেখেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। উভয় দেশই এখন পর্যন্ত সমান ৮টি করে ব্যালন ডি’অর জয়ের গৌরব অর্জন করেছে।
আর্জেন্টিনার ঝুলিতে থাকা ৮টি ব্যালন ডি’অরের সবকটিই এসেছে রেকর্ড আটবারের জয়ী জাদুকর লিওনেল মেসির হাত ধরে। অন্যদিকে ফ্রান্সের ৮টি ট্রফি এসেছে ছয়জন ভিন্ন কিংবদন্তি ফুটবলারের কৃতিত্বে। এছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল জিতেছে ৭টি ট্রফি এবং ব্রাজিলের ঘরে উঠেছে ৫টি ব্যালন ডি’অর।
অন্যান্য দেশের মধ্যে জার্মানি ৭টি, নেদারল্যান্ডস ৭টি, ইংল্যান্ড ৫টি, ইতালি ৫টি এবং স্পেন ৪টি ব্যালন ডি’অর জিতেছে। ঐতিহ্য ভেঙে এবার প্রথমবারের মতো প্যারিসের বাইরে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসতে যাচ্ছে এই বর্ণাঢ্য আসর।
বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের মতো তারকারা। শেষ পর্যন্ত কার হাতে এই সোনালি ট্রফি ওঠে, সেটাই এখন দেখার অপেক্ষা।