উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর গ্রামের কৃতী সন্তান অনারারি ক্যাপ্টেন (অব.) আবুল কালাম আজাদ আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল সন্ধ্যা ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
আজ রোববার বাদ জোহর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং পরে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৩ সালে অনারারি ক্যাপ্টেন পদে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সাবিকুন নাহার রুনা, এক ছেলে নওফেল ও এক মেয়ে নওরীনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের সহধর্মিণী সাবিকুন নাহার রুনা তাঁর স্বামীর রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।