উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৪৫তম বিসিএস থেকে ৩৮৩ জন প্রার্থীকে শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয় এবং এতে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এছাড়া তাদের ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে এবং প্রয়োজনে সরকার এ কাল অনূর্ধ্ব দুই বছর বাড়াতে পারবে।
আগামী ১ নভেম্বর সশরীরে বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তাদের যোগদান করতে হবে। ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ৮ দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।