উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ। সোমবার ২৬ অক্টোবর চকবাজার কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি মো. আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।
এদিকে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।