উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফয়সাল আহমেদ।
রোববার সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, লেখক, সংগঠক, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ড. রতন কুণ্ডু এবং সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ফয়সাল আহমেদ। এছাড়া সংগঠনের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ দিলারা জাহান, যেখানে সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিনা ফারুকি ওএএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এএইচএম মাসুম বিল্লাহ।
নবগঠিত কমিটির পাঁচ সহসভাপতি হলেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মাদ রেজাউল হক ও আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মাদ জিয়াউল কবির জিহন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দিলারা জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহৃদ সোহান হক। গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক আসিফ ইকবাল এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন রেজাউল করিম।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মাদ জসীম উদ্দিন।