উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি-থ্রি টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম সোমবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নিলাম থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি ও দলগুলো।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দল একজন করে আইকন ক্রিকেটারকে আগেই দলে নিয়েছিল এবং আজকের নিলাম থেকে প্রতিটি দল আরও ২২ জন করে ক্রিকেটার স্কোয়াডে যুক্ত করেছে। সব মিলিয়ে ২৩ জনের এই স্কোয়াড নিয়ে আগামী তিন বছর টানা টুর্নামেন্টগুলোতে অংশ নেবে দলগুলো।
সোমবারের নিলাম শেষে ফরচুন গ্রুপ, ওয়ালটন, এইস ব্লু স্টার, সেভেন রিংস সিমেন্ট, একমি গ্রুপ এবং সিটিজেনস ব্যাংক দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হয়েছে। প্রকাশিত স্কোয়াডে দেশের শীর্ষস্থানীয় তারকা ক্রিকেটাররা বিভিন্ন দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন।