উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরের কান্দি এলাকায় জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে প্রতিপক্ষকে ফাসাতে গভীর রাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন দেওয়ার অভিযোগ উঠেছে মামলাবাজ ৪২০ সাইদুল শেখের বিরুদ্ধে।
২৮ অক্টোবর সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে গত ২৪ অক্টোবর শনিবার দিবাগত গভীর রাতে মাহবুবুল শেখের থাকার বসর ঘরের পাশের পরিত্যক্ত সাইদুল শেখের লাকড়ির ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পাশের বসত ঘরে শুয়ে থাকা মাহবুবুল শেখের পরিবারের সদস্যদের ডাক চিৎকারের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনা স্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনা কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ। রাতে ঘরের আগুন নিভানোর প্রত্যক্ষদর্শী মোঃ এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, অত্র এলাকার মৃত হোসেন শেখের পুত্র সাইদুল সেখ এবং আরশাদ আলী শেখের পুত্র মাহবুবুল শেখের মধ্যে দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলিতেছে। আমরা অত্র এলাকার লোকজন আগুন নিভাতে এসে দেখলাম যেই ঘরে আগুন লেগেছে ঘরটি পরিত্যক্ত। এই ঘরে কেউ বসবাস করে না। পরিত্যক্ত ঘরের পাশেই সর্বোচ্চ ১ ফুট দূরত্ব হবে মাহবুবুল শেখের থাকার ঘর। ওই ঘরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। আমরা যদি লাকড়ির ঘরের আগুন না নেভাতাম এই অগ্নিকাণ্ডে মাহবুবুল শেখের থাকার বসত ঘর সম্পূর্ণ করে ছাই হয়ে যেত। এত বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো এমনকি ঘরে থাকা মানুষগুলো পুড়ে মারা যেতে পারতো। কোন সুস্থ মানুষ থাকার বসতঘরের পাশে আগুন দিতে পারেনা। বিষয়টি আপনারা তদন্ত করে দেখেন। সাইদুল সেখ একজন মামলা বাজ,খারাপ প্রকৃতির লোক। ও কিছুদিন আগে বাড়িতে ইট বালু আনছে। পরিত্যক্ত ঘরটি ভেঙ্গে ওখানে ভবন নির্মাণ করবেন। এই সুযোগে প্রতিপক্ষ মাহবুবুল শেখকে ফাসানোর জন্য সাইদুল সেখ পরিত্যক্ত নিজের ঘরে আগুন দিয়েছে এমনটাই আমাদের ধারণা হচ্ছে। তবুও আপনারা সুষ্ঠু তদন্ত করে দেখেন।
অভিযুক্ত মাহবুবুল শেখ গণমাধ্যমকে বলেন, সাইদুল শেখ এর সাথে আমাদের দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে বিরোধ চলছে। এমনকি কয়েকটা আদালতে মামলাও চলছে। আমার থাকার বসতঘরের পাশেই পরিত্যক্ত ঘরে আগুন লাগার ঘটনা কে কেন্দ্র করে আমাদেরকে আসামি করে আদালতে মামলা করেন সাইদুল সেখ। শত্রুতা বসত আমরা যদি আগুন দেই, পরিত্যক্ত ঘরে কেন আগুন দিব। যদি আগুন দেই তাহলে সাইদুল শেখের বসত করে আগুন দিতাম। পরিত্যক্ত ঘরটিতে আগুন দিলে ঘরটি পোড়ার সাথে সাথে আমাদের থাকার ঘরটি পুড়ে যেত। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই পরিত্যক্ত ঘর আগুন দিতে পারে না। সাইদুল শেখ আমাদেরকে ফাঁসানোর জন্যই নিজের ঘরেই আগুন দিয়েছে।
আগুন লাগা পরিত্যাক্ত ঘরের মালিক সাইদুল সেখ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘরে নিয়মিত কেউ থাকেনা। আমি ঢাকা থেকে আসলে মাঝে মাঝে থাকি। ওই ঘরে মানুষ না থাকলেও পোকামাকড় জীব জানোয়ার থাকে। আমার এই ঘরে আগুন দিয়েছে মাহবুবুল শেখ। আমি তাদেরকে আসামি করে আদালতে মামলা করেছি।