উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শরীয়তপুরের আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সমিতি থেকে পাওনা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। আজ বুধবার বিকালে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ার বাগচি বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ঘটনায় গ্রাহকদের তোপের মুখে সমিতির সভাপতি ও ম্যানেজার কে আটক করেছে পালং মডেল থানা পুলিশ।
এ সময় আন্দোলনকারীরা সমিতির সভাপতি আক্তার উর- জামান স্বপন হাওলাদার সহ ম্যানেজার কাকলী আক্তারকে অবরোদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার কওে থানায় নিয়ে আসে।মসমিতির সভাপতি সহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ১০ হাজার গ্রাহকের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ২০২০ সালের আগস্ট থেকে সমিতিতে জমানো আমানতের টাকার বিপরীতে গ্রাহকদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। সমিতিতে জমানো আমানতের টাকা ফেরত চাইতে গেলে তা দেওয়া হচ্ছে না। প্রায় দুই বছর ধরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার নামে মালিকপক্ষ গড়িমসি করছে। পাশা পাশি তাদেও কে বিভিন্ন ধরনের মানহীন ইলেকট্রনিক পন্য দিতে চাইলে গ্রাহকরা তা নিতে অস্বীকার করছেন।
স্থানীয় সুত্রে যানা যায়, ২০২০ সালে আংগারিয়া বাজারের বাইপাস সড়কের একটি ভাড়া বাসায় আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড স্থাপন করেন। তাদেও নানা অপকর্মেও জন্য গ্রাহকরা থানা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করলে তাদেও টাকা না দিয়ে প্রভাবশালীদেও ছত্র ছায়ায় বাগচি বাজার এলাকার অপর একটি ভাড়া বাড়িতে সাইনবোর্ড টানিয়ে নতুন কওে সমিতির কার্যক্রম পরিচালনা কওে আসছে। কার্যালয়ে সমিতির পরিচালনা পর্ষদের সভাপতি আক্তার উর- জামান স্বপন হাওলাদার ম্যানেজার তার স্ত্রী কাকলীসহ কয়েকজন কর্মকর্তা বসতেন। এর আগেও মাদারীপুরের শিবচর এলাকায় সিঙ্গাপুর ডেবলপমেন্ট সমিতি নামে একটি প্রতিষ্টান গড়ে তোলেন । সেখান থেকেও কোটি কোটি টাকা আতœসাৎ করেছেন বলেও জানিয়েছেন ভুক্ত ভোগী আফজাল, খলিলুর রহমান সহ অনেকে।
বিভিন্ন তফসিলি ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে বেশি লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ হাজার গ্রাহকের কাছ থেকে টাকা নিতে শুরু করে প্রতিষ্ঠানটি। প্রথম দিকে গ্রাহকদের আমানতের বিপরীতে কিছু লভ্যাংশও দেওয়া হচ্ছিল। চলতি বছরে থেকে লভ্যাংশ দেওয়া বন্ধ কওে দেয় তারা। এর পর থেকে লভ্যাংশসহ আমানতের টাকা ফেরত চেয়ে সমিতির গ্রাহকেরা সমিতির মালিকপক্ষকে চাপ দিতে শুরু করে।
এ অবস্থায় গ্রাহকেরা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও পাওনা টাকা ফেরত পাচ্ছেন না। দীর্ঘ দিন ধরে আমানতের টাকা ফেরত না পেয়ে গ্রাহকদের অনেকেই মানবেতর জীবন যাপন করছেন।
অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি আক্তার উর- জামান সাবপন হাওলাদার ও ম্যানেজার কাকলী বেগমসহ কর্মকর্তাদের বিরুদ্ধে হাজার হাজার গ্রাহক বিক্ষোভ করেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে অভিযোগকারী আংগারিয়া ই্ঊনিয়নের দড়িচর দাদপুর এলাকার গ্রাহক মনির হোসেন, মমতাজ বেগম,হাসিনা আক্তারবলেন , আমরা লাভের আশায় তাদেও কাছে ৪০ হাজার টাকা কওে জমা রাখছি। এখন আমাদেও টাকা পাচ্ছি না। এ রকম প্রায় ১০ হাজার গ্রাহকের ২০ কোটি টাকা রয়েছে।
ভুক্তভোগী রাবিয়া বেগম, রোকসানা পারভীন অভিযোগ করেন, আমাদের কিছু কিছু গ্রাহককে কিস্তির টাকা দিলে ও বর্তমানে এ সমিতি আমাদেও টাকা দিচ্ছে না । নামে মাত্র মান হীন ইলেকট্রনিক পন্য দিতে চাইলে আমরা তা নিচ্ছি না। যার ফলে আমরা এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি। অনেকেই টাকা দিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
অভিযোগের বিষয়ে শরীয়তপুরে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড এর পরিচালনা পর্ষদের স্বপন হাওলাদার বলেন, আমাদেও সমিতি থেকে সায়েম ফরাজী, ফয়সাল মিয়া সহ কিছু কর্মচারীকে অনৈতিক কারনে বের করে দিয়েছি। যার ফলে ওরাই আজকে এ ঘটনা ঘটিয়েছে। আমরা গ্রাহকদেও টাকা আস্তে আস্তে ফেরৎ দিচ্ছি।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ আলম বলেন, স্থানীয় লোকজন আংগারিয়া ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির কার্যালয়ের সানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এ ঘটনায় সমিতির সভাপতি ও ম্যানেজারকে আটক করেছি।