উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৯৫টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী হিসাবরক্ষক পদে ৯টি, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ৩টি এবং উচ্চমান সহকারী পদে ৩টি পদ রয়েছে। এছাড়া সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ৪টি, গাড়িচালক পদে ১টি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪০টি এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে ২টি পদ খালি রয়েছে। পাশাপাশি অফিস সহায়ক পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান ২৯ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় শুরু হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা। প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।