উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
ঢাকা টাইমসের প্রতিবেদনে জানানো হয়, আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালীর একটি বেসরকারি টেলিভিশন কার্যালয় থেকে তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তাঁর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে কি না এবং পরবর্তী আইনগত পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।