উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৯৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। এ তালিকায় ৫২৯ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। একই সময়ে দূষিত শহরের তালিকায় ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। দিল্লী ও লাহোরের স্কোর খুবই অস্বাস্থ্যকর।
২৩৬ ও ১৬৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় যথাক্রমে তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং আফগানিস্তানের কাবুল। এই দুটি শহরের স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ৯৯ থেকে ৫২৯-এর মধ্যে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।