উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবাদটি লেখার সময় ৩২১ বলে ২১৩ রান নিয়ে উইকেটে অপরাজিত রয়েছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের করা ৩৫৬ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৫১ রান। সফরকারীদের চেয়ে বাংলাদেশ এখন মাত্র ৫ রানে পিছিয়ে রয়েছে।
জোমেল ওয়ারিক্যানের করা ইনিংসের ১০০তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ম্যাজিক ফিগার স্পর্শ করেন হৃদয়। এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছিলেন মাত্র তিনজন ব্যাটার—মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
এবার চতুর্থ ব্যাটার হিসেবে সেই অভিজাত ক্লাবে নাম লেখালেন হৃদয়, তবে অভিষেক সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার ক্ষেত্রে তিনিই প্রথম। ম্যাচের এই কঠিন সময়ে হৃদয়ের এমন দায়িত্বশীল ও মহাকাব্যিক ইনিংস দলকে শুধু বিপর্যয় থেকেই রক্ষা করেনি, বরং চালকের আসনে বসানোর লড়াইয়েও টিকিয়ে রেখেছে।
চতুর্থ দিনে বাংলাদেশ সংগ্রহকে কতদূর নিয়ে যেতে পারে, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা।