বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে শক্তিশালী এল-নিনো, সতর্কতা

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম

ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে শক্তিশালী এল-নিনো, সতর্কতা

বিশ্বজুড়ে আবহাওয়ার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে শক্তিশালী হয়ে ওঠা এল-নিনো। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) পূর্বাভাস বলছে, আগামী ডিসেম্বরে এর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে এবং পরিস্থিতি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডব্লিউএমও জানিয়েছে, এবারের এল-নিনো ১৯৫০ সালের পর রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি হতে পারে। প্রাকৃতিক এই আবহাওয়াগত পরিবর্তনের সঙ্গে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্ত হওয়ায় বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও আবহাওয়ার চরমতা আরও বাড়তে পারে।

সংস্থাটির মাসিক ‘গ্লোবাল সিজনাল ক্লাইমেট আপডেট’ অনুযায়ী, ডিসেম্বরের দিকে এল-নিনো আরও শক্তিশালী হবে। এর ফলে বিশ্বের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা দেখা দিতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন আসার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার এই পরিবর্তনের কারণে বিভিন্ন অঞ্চলে খরা ও বন্যার ঝুঁকি বাড়তে পারে। এর প্রভাব শুধু আবহাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; কৃষি, অর্থনীতি, বাস্তুতন্ত্র ও মানুষের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএমও।

২০২৬ সালের অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর সময়ে মধ্য ও পূর্ব গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ১৩টি শীর্ষ আবহাওয়া কেন্দ্রের তথ্য ও পূর্বাভাসের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে।

ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাউলো জানিয়েছেন, এল-নিনো ইতোমধ্যে শক্তিশালী অবস্থায় রয়েছে এবং দ্রুত আরও তীব্র হচ্ছে। ডব্লিউএমওর পূর্বাভাস অনুযায়ী, প্রায় ১০০ শতাংশ সম্ভাবনা রয়েছে যে এই পরিস্থিতি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বজায় থাকবে।

সাউলোর ব্যাখ্যা অনুযায়ী, এল-নিনো নিজে পৃথিবীতে নতুন করে তাপ তৈরি করে না। বরং মহাসাগরে সঞ্চিত তাপ বায়ুমণ্ডলে মুক্ত হওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করে। বর্তমানে যে সমুদ্রাঞ্চল থেকে তাপ মুক্ত হচ্ছে, সেটি আগের অনেক সময়ের তুলনায় বেশি উষ্ণ হওয়ায় এবারের প্রভাবও বেশি হতে পারে।

এল-নিনোর অন্যতম প্রধান সূচক মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিকতা। তথ্য অনুযায়ী, গত জুনে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আগস্টে তা বেড়ে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তাপমাত্রার এই অস্বাভাবিকতা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এটি ঘটলে তথ্য সংরক্ষণ শুরুর পর সর্বোচ্চ মাত্রার এল-নিনোর রেকর্ড তৈরি হতে পারে। এর আগে ২০১৫-১৬ সালের এল-নিনোর সময় সর্বোচ্চ অস্বাভাবিকতা ছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সাম্প্রতিক এল-নিনোর প্রভাব বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতেও ভূমিকা রেখেছিল। ২০২৩ সাল ছিল রেকর্ডের দ্বিতীয় উষ্ণতম বছর এবং ২০২৪ সাল ছিল এ যাবৎকালের সবচেয়ে উষ্ণ বছর। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এল-নিনো সবচেয়ে শক্তিশালী পর্যায়ে পৌঁছায়, তবে এর কারণে বৈশ্বিক তাপমাত্রার ওপর সর্বাধিক প্রভাব কিছুটা পরে দেখা দিতে পারে।

ইতোমধ্যে এবারের এল-নিনোর প্রভাব কিছু অঞ্চলে দৃশ্যমান হয়েছে। মধ্য আমেরিকার কয়েকটি এলাকায় খরার কারণে ফসল ও পশুপাখির ক্ষতির খবর পাওয়া গেছে। সামনে পরিস্থিতি আরও তীব্র হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা, বৃষ্টিপাত এবং চরম আবহাওয়ার ওপর এর প্রভাব বাড়তে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে শক্তিশালী এল-নিনো, সতর্কতা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বজুড়ে আবহাওয়ার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে শক্তিশালী হয়ে ওঠা এল-নিনো। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) পূর্বাভাস বলছে, আগামী ডিসেম্বরে এর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে এবং পরিস্থিতি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডব্লিউএমও জানিয়েছে, এবারের এল-নিনো ১৯৫০ সালের পর রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি হতে পারে। প্রাকৃতিক এই আবহাওয়াগত পরিবর্তনের সঙ্গে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্ত হওয়ায় বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও আবহাওয়ার চরমতা আরও বাড়তে পারে।

সংস্থাটির মাসিক ‘গ্লোবাল সিজনাল ক্লাইমেট আপডেট’ অনুযায়ী, ডিসেম্বরের দিকে এল-নিনো আরও শক্তিশালী হবে। এর ফলে বিশ্বের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা দেখা দিতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন আসার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার এই পরিবর্তনের কারণে বিভিন্ন অঞ্চলে খরা ও বন্যার ঝুঁকি বাড়তে পারে। এর প্রভাব শুধু আবহাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; কৃষি, অর্থনীতি, বাস্তুতন্ত্র ও মানুষের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএমও।

২০২৬ সালের অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর সময়ে মধ্য ও পূর্ব গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ১৩টি শীর্ষ আবহাওয়া কেন্দ্রের তথ্য ও পূর্বাভাসের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে।

ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাউলো জানিয়েছেন, এল-নিনো ইতোমধ্যে শক্তিশালী অবস্থায় রয়েছে এবং দ্রুত আরও তীব্র হচ্ছে। ডব্লিউএমওর পূর্বাভাস অনুযায়ী, প্রায় ১০০ শতাংশ সম্ভাবনা রয়েছে যে এই পরিস্থিতি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বজায় থাকবে।

সাউলোর ব্যাখ্যা অনুযায়ী, এল-নিনো নিজে পৃথিবীতে নতুন করে তাপ তৈরি করে না। বরং মহাসাগরে সঞ্চিত তাপ বায়ুমণ্ডলে মুক্ত হওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করে। বর্তমানে যে সমুদ্রাঞ্চল থেকে তাপ মুক্ত হচ্ছে, সেটি আগের অনেক সময়ের তুলনায় বেশি উষ্ণ হওয়ায় এবারের প্রভাবও বেশি হতে পারে।

এল-নিনোর অন্যতম প্রধান সূচক মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিকতা। তথ্য অনুযায়ী, গত জুনে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আগস্টে তা বেড়ে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তাপমাত্রার এই অস্বাভাবিকতা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এটি ঘটলে তথ্য সংরক্ষণ শুরুর পর সর্বোচ্চ মাত্রার এল-নিনোর রেকর্ড তৈরি হতে পারে। এর আগে ২০১৫-১৬ সালের এল-নিনোর সময় সর্বোচ্চ অস্বাভাবিকতা ছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সাম্প্রতিক এল-নিনোর প্রভাব বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতেও ভূমিকা রেখেছিল। ২০২৩ সাল ছিল রেকর্ডের দ্বিতীয় উষ্ণতম বছর এবং ২০২৪ সাল ছিল এ যাবৎকালের সবচেয়ে উষ্ণ বছর। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এল-নিনো সবচেয়ে শক্তিশালী পর্যায়ে পৌঁছায়, তবে এর কারণে বৈশ্বিক তাপমাত্রার ওপর সর্বাধিক প্রভাব কিছুটা পরে দেখা দিতে পারে।

ইতোমধ্যে এবারের এল-নিনোর প্রভাব কিছু অঞ্চলে দৃশ্যমান হয়েছে। মধ্য আমেরিকার কয়েকটি এলাকায় খরার কারণে ফসল ও পশুপাখির ক্ষতির খবর পাওয়া গেছে। সামনে পরিস্থিতি আরও তীব্র হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা, বৃষ্টিপাত এবং চরম আবহাওয়ার ওপর এর প্রভাব বাড়তে পারে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒