রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিশ্বকাপ হাইলাইটস
সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য: রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।বক্তব্যে রুহুল কবীর রিজভী উল্লেখ করেন, মহান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ধারাবাহিক অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানই এই আধুনিক বাহিনীর মূল ভিত্তি স্থাপন করেছিলেন বলে তিনি মন্তব্য করেন।বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, যারা দেশের সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর অবস্থান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িত। এছাড়া ৭ নভেম্বরের চেতনার কথা স্মরণ করে তিনি বলেন, ওই দিনটিই দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদমাধ্যমের বিকাশ এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতার দ্বার উন্মোচন করেছিল, যে যাত্রায় সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের অপরিসীম অবদান রয়েছে।সমাবেশ শেষে দলটির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

কোন ভিডিও নেই !

সম্পাদকীয় স্পেশাল

সব দেখুন

জনপ্রিয় মতামত

সব মতামত
কোন quote পাওয়া যায়নি
গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বসানো হতে পারে রিং

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শে রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট বা রিং স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।মন্ত্রীর পরিবারের এক সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশবাসীর কাছে মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে মন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসা চলছে।এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হওয়ার তথ্য জানা যায়।হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, ডা. মনিরুজ্জামানের নেতৃত্বাধীন দল এনজিওগ্রাম সম্পন্ন করেছে। বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে তাঁর কোনো শারীরিক জটিলতা নেই বলেও উল্লেখ করা হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বসানো হতে পারে রিং
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম
বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

বিশ্বকাপ ২০২৬ ট্রফি কোন দল জিতবে?

  আর্জেন্টিনা
  ব্রাজিল
  ফ্রান্স
মোট ভোটদাতাঃ ১০ জন
কোন ছবি নেই !
কোন ছবি নেই !
🔒