বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্রধান প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়া, উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ উঠেছে। নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নগর উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার, নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া, কমিশন বাণিজ্য এবং ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নকশা অনুমোদনের অভিযোগ রয়েছে। 

অভিযোগের বিবরণে বলা হয়েছে, গত দুই দশকে সিলেট নগরের ড্রেনেজ, ছড়া সংরক্ষণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ও কাজের প্রক্রিয়ায় নূর আজিজুল রহমান প্রভাব বিস্তার করেছেন। শত শত কোটি টাকার প্রকল্পে অনিয়ম এবং নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। 

নূর আজিজুল রহমানকে ঘিরে অতীতের একটি অভিযোগও সামনে এসেছে। অভিযোগের বিবরণ অনুযায়ী, ২০০৭ সালে জরুরি অবস্থার সময় যৌথ বাহিনী তাঁকে ঘুষ গ্রহণ ও টেন্ডার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছিল। 

এ ছাড়া, ২০২৩ সালের ২৩ মে সিসিকের নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে ভারী স্টিলের পাইপ পড়ে ল্যান্স করপোরাল মো. দেলোয়ার হোসেন নামের এক সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় নূর আজিজুল রহমানের নাম এক নম্বর অভিযুক্ত হিসেবে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার নম্বর হিসেবে কোতোয়ালি থানার ২৪/১৫০ উল্লেখ করা হয়েছে। 

২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলা নম্বর ০১ এবং সিআর মামলা নম্বর ৩৫২-এও তাঁর নাম আসামি হিসেবে রয়েছে বলে অভিযোগের বিবরণে দাবি করা হয়েছে। 

অভিযোগকারীদের আরও দাবি, বর্তমানে ঢাকায় কর্মরত থাকলেও সিসিকের কিছু পুরোনো ফাইল তৈরি ও অনুমোদনের প্রক্রিয়ায় নূর আজিজুল রহমানের প্রভাব রয়েছে। 

জনস্বার্থসংশ্লিষ্ট এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিকের সংশ্লিষ্ট প্রকল্প, দরপত্র, ব্যয় ও অনুমোদনপ্রক্রিয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় তদন্তের দাবি উঠেছে। 

তবে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে নূর আজিজুল রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

ওজন কমাতে মাখানা না পপকর্ন, কোনটি বেশি উপকারী?

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্রধান প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়া, উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ উঠেছে। নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নগর উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার, নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া, কমিশন বাণিজ্য এবং ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নকশা অনুমোদনের অভিযোগ রয়েছে। 

অভিযোগের বিবরণে বলা হয়েছে, গত দুই দশকে সিলেট নগরের ড্রেনেজ, ছড়া সংরক্ষণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ও কাজের প্রক্রিয়ায় নূর আজিজুল রহমান প্রভাব বিস্তার করেছেন। শত শত কোটি টাকার প্রকল্পে অনিয়ম এবং নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। 

নূর আজিজুল রহমানকে ঘিরে অতীতের একটি অভিযোগও সামনে এসেছে। অভিযোগের বিবরণ অনুযায়ী, ২০০৭ সালে জরুরি অবস্থার সময় যৌথ বাহিনী তাঁকে ঘুষ গ্রহণ ও টেন্ডার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছিল। 

এ ছাড়া, ২০২৩ সালের ২৩ মে সিসিকের নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে ভারী স্টিলের পাইপ পড়ে ল্যান্স করপোরাল মো. দেলোয়ার হোসেন নামের এক সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় নূর আজিজুল রহমানের নাম এক নম্বর অভিযুক্ত হিসেবে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার নম্বর হিসেবে কোতোয়ালি থানার ২৪/১৫০ উল্লেখ করা হয়েছে। 

২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলা নম্বর ০১ এবং সিআর মামলা নম্বর ৩৫২-এও তাঁর নাম আসামি হিসেবে রয়েছে বলে অভিযোগের বিবরণে দাবি করা হয়েছে। 

অভিযোগকারীদের আরও দাবি, বর্তমানে ঢাকায় কর্মরত থাকলেও সিসিকের কিছু পুরোনো ফাইল তৈরি ও অনুমোদনের প্রক্রিয়ায় নূর আজিজুল রহমানের প্রভাব রয়েছে। 

জনস্বার্থসংশ্লিষ্ট এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিকের সংশ্লিষ্ট প্রকল্প, দরপত্র, ব্যয় ও অনুমোদনপ্রক্রিয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় তদন্তের দাবি উঠেছে। 

তবে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে নূর আজিজুল রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒