বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়েও কথা বলার সুযোগ ছিল না: রিজভী

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়েও কথা বলার সুযোগ ছিল না: রিজভী

বিগত সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোতেও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট সমাধানে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাঁদের অবাধে প্রশ্ন করার সুযোগ তৈরি করার ওপর জোর দিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, বিগত সরকারের আমলে ফ্যাসিবাদের প্রভাব এতটাই বিস্তৃত হয়েছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতেও স্বাধীনভাবে কথা বলার পরিবেশ ছিল না। মতপ্রকাশের স্বাধীনতা কঠিন হয়ে পড়েছিল এবং কর্তৃত্ববাদী শাসনের চাপ শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুভূত হতো বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, এমন পরিস্থিতির মধ্যেও জিয়াউর রহমান ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর মাধ্যমে তরুণদের মধ্যে কৌতূহল তৈরি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর প্রচেষ্টা ভবিষ্যতে নতুন সম্ভাবনার পথ খুলে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, সমাজ ও রাষ্ট্রের সংকট মোকাবিলায় তরুণদের চিন্তা-ভাবনা জানা জরুরি। তাঁদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে এবং নতুন বিষয় জানার আগ্রহকে উৎসাহিত করতে হবে।

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগানো গেলে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যার সমাধানের নতুন পথ বের করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়েও কথা বলার সুযোগ ছিল না: রিজভী

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

বিগত সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোতেও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট সমাধানে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাঁদের অবাধে প্রশ্ন করার সুযোগ তৈরি করার ওপর জোর দিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, বিগত সরকারের আমলে ফ্যাসিবাদের প্রভাব এতটাই বিস্তৃত হয়েছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতেও স্বাধীনভাবে কথা বলার পরিবেশ ছিল না। মতপ্রকাশের স্বাধীনতা কঠিন হয়ে পড়েছিল এবং কর্তৃত্ববাদী শাসনের চাপ শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুভূত হতো বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, এমন পরিস্থিতির মধ্যেও জিয়াউর রহমান ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর মাধ্যমে তরুণদের মধ্যে কৌতূহল তৈরি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর প্রচেষ্টা ভবিষ্যতে নতুন সম্ভাবনার পথ খুলে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, সমাজ ও রাষ্ট্রের সংকট মোকাবিলায় তরুণদের চিন্তা-ভাবনা জানা জরুরি। তাঁদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে এবং নতুন বিষয় জানার আগ্রহকে উৎসাহিত করতে হবে।

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগানো গেলে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যার সমাধানের নতুন পথ বের করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒