বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০২:০০ এএম

অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল

ভক্তরা তাঁকে ‘ঢালিউড কুইন’ বলে অভিহিত করেন। একসময় ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেত্রীও ছিলেন তিনি। শাকিব খানের সঙ্গে তাঁর জুটি ছিল সাফল্যের শীর্ষে। তিনি অপু বিশ্বাস।

শাকিব খানের সঙ্গে তাঁর সংসার ভেঙেছে বহু আগে। এরপর একাধিক গুঞ্জনে জড়িয়েছে অভিনেত্রীর নাম। তবে কোনো গুঞ্জনই বেশিদিন স্থায়ী হয়নি। কিন্তু এখনো কি একাই রয়েছেন অভিনেত্রী? প্রশ্নটি থেকেই গেছে।

এদিকে সম্প্রতি এক ব্যক্তিকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। এর সূত্রপাতও অবশ্য অপুর দেওয়া একটি পোস্ট থেকে। বুধবার (১৪ অক্টোবর) এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি ছবি পোস্ট করেন অপু। সেই সঙ্গে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

পোস্টটি বিশেষ হয়ে উঠেছে, কারণ অপু সচরাচর কাউকে নিয়ে এ ধরনের পোস্ট দেন না। তাই নেটিজেনদের কৌতূহল, কে এই ব্যক্তি, যাঁকে অপু এতটা গুরুত্ব দিচ্ছেন? তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবিও তুলেছেন অভিনেত্রী।

ছবিগুলোতে দেখা যায়, তাঁরা কোথাও ঘুরতে গিয়েছিলেন। একটি ছবিতে ওই ব্যক্তিকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন অপু। ওই ব্যক্তিও তাঁর কাঁধে হাত রেখেছেন। আরেকটি ছবিতে ওই ব্যক্তির হাত ধরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। অন্য ছবিটি সেলফি।

পোস্টে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে অপু লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর। আপনার কাছ থেকেই বিজনেসকে নতুন করে চিনতে শিখেছি, শিখেছি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং পেয়েছি নিজের কিছু করার অনুপ্রেরণা। জীবনের এই পথচলায় আপনার শেখানো বিষয়গুলো আমার কাছে সত্যিই অনেক মূল্যবান। আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। জীবনের প্রতিটি ধাপে সাফল্য আপনার সঙ্গী হোক, স্বপ্নগুলো পূর্ণতা পাক, আর আপনি এভাবেই হাসিমুখে এগিয়ে যান।’

সবশেষে ‘প্রিয় বন্ধু’র সঙ্গে পথচলা দীর্ঘ হওয়ার প্রত্যাশা জানিয়ে অপু লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সবসময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’

পোস্ট করার পর মন্তব্যের ঘর বন্ধ করে দেন অপু। ফলে সেখানে কেউ মন্তব্য করতে পারছেন না। ওই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেননি তিনি।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী। অভিনয় থেকে কিছুটা দূরে সরে কয়েক বছর ধরে ব্যবসায় মনোযোগী হয়েছেন অপু বিশ্বাস। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক পথচলায় ওই ব্যক্তির সহযোগিতা ও সমর্থন পাচ্ছেন তিনি। তবে তাঁদের সম্পর্ক শুধুই ব্যবসায়িক বন্ধুত্ব, নাকি এর বাইরে অন্য কিছু—তা নিয়ে নেটিজেনদের কৌতূহল রয়ে গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ভক্তরা তাঁকে ‘ঢালিউড কুইন’ বলে অভিহিত করেন। একসময় ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেত্রীও ছিলেন তিনি। শাকিব খানের সঙ্গে তাঁর জুটি ছিল সাফল্যের শীর্ষে। তিনি অপু বিশ্বাস।

শাকিব খানের সঙ্গে তাঁর সংসার ভেঙেছে বহু আগে। এরপর একাধিক গুঞ্জনে জড়িয়েছে অভিনেত্রীর নাম। তবে কোনো গুঞ্জনই বেশিদিন স্থায়ী হয়নি। কিন্তু এখনো কি একাই রয়েছেন অভিনেত্রী? প্রশ্নটি থেকেই গেছে।

এদিকে সম্প্রতি এক ব্যক্তিকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। এর সূত্রপাতও অবশ্য অপুর দেওয়া একটি পোস্ট থেকে। বুধবার (১৪ অক্টোবর) এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি ছবি পোস্ট করেন অপু। সেই সঙ্গে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

পোস্টটি বিশেষ হয়ে উঠেছে, কারণ অপু সচরাচর কাউকে নিয়ে এ ধরনের পোস্ট দেন না। তাই নেটিজেনদের কৌতূহল, কে এই ব্যক্তি, যাঁকে অপু এতটা গুরুত্ব দিচ্ছেন? তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবিও তুলেছেন অভিনেত্রী।

ছবিগুলোতে দেখা যায়, তাঁরা কোথাও ঘুরতে গিয়েছিলেন। একটি ছবিতে ওই ব্যক্তিকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন অপু। ওই ব্যক্তিও তাঁর কাঁধে হাত রেখেছেন। আরেকটি ছবিতে ওই ব্যক্তির হাত ধরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। অন্য ছবিটি সেলফি।

পোস্টে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে অপু লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর। আপনার কাছ থেকেই বিজনেসকে নতুন করে চিনতে শিখেছি, শিখেছি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং পেয়েছি নিজের কিছু করার অনুপ্রেরণা। জীবনের এই পথচলায় আপনার শেখানো বিষয়গুলো আমার কাছে সত্যিই অনেক মূল্যবান। আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। জীবনের প্রতিটি ধাপে সাফল্য আপনার সঙ্গী হোক, স্বপ্নগুলো পূর্ণতা পাক, আর আপনি এভাবেই হাসিমুখে এগিয়ে যান।’

সবশেষে ‘প্রিয় বন্ধু’র সঙ্গে পথচলা দীর্ঘ হওয়ার প্রত্যাশা জানিয়ে অপু লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সবসময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’

পোস্ট করার পর মন্তব্যের ঘর বন্ধ করে দেন অপু। ফলে সেখানে কেউ মন্তব্য করতে পারছেন না। ওই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেননি তিনি।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী। অভিনয় থেকে কিছুটা দূরে সরে কয়েক বছর ধরে ব্যবসায় মনোযোগী হয়েছেন অপু বিশ্বাস। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক পথচলায় ওই ব্যক্তির সহযোগিতা ও সমর্থন পাচ্ছেন তিনি। তবে তাঁদের সম্পর্ক শুধুই ব্যবসায়িক বন্ধুত্ব, নাকি এর বাইরে অন্য কিছু—তা নিয়ে নেটিজেনদের কৌতূহল রয়ে গেছে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒