বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য, কাঠগড়ায় পরিচালক

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য, কাঠগড়ায় পরিচালক

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে স্বচ্ছতার দোহাই দিয়ে লটারির মাধ্যমে কর্মকর্তা পদায়নের উদ্যোগ নেওয়া হলেও এর নেপথ্যে ব্যাপক অর্থ লেনদেন ও পছন্দের কর্মকর্তাদের বসানোর গুরুতর অভিযোগ উঠেছে। সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ঢাকার বিভিন্ন আকর্ষণীয় ও লাভজনক পদে পোস্টিং নিশ্চিত করতে পদভেদে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে, যার মূল নেপথ্যে রয়েছেন সংস্থার পরিচালক ফকির মোঃ মুনওয়ার হোসেন।

স্বৈরাচারী সরকারের আমলে ঢাকার বিভাগীয় কমিশনার পিএস ও কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করা এবং বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত থাকাকালে সম্প্রতি সরকারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুগ্ম সচিব পদে পদোন্নতি বঞ্চিত হন তিনি। পদোন্নতি না পাওয়া এই কর্মকর্তা ফকির মোঃ মুনওয়ার হোসেন নিজের আখের গোছাতে লটারির নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বদলি-বাণিজ্য চক্র গড়ে তোলার পাশাপাশি সংস্থার ভূমি ও সম্পত্তি শাখার ফাইল থেকেও মোটা অঙ্কের কমিশন নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা।

অনুসন্ধানে দেখা যায়, জাগৃকে উপবিভাগীয় প্রকৌশলীর অনুমোদিত ১৭টি পদের নিয়ম অনুযায়ী একযোগে লটারি হওয়ার কথা থাকলেও, পরিচালক ফকির মোঃ মুনওয়ার হোসেন ও সংশ্লিষ্ট মহল প্রভাব খাটিয়ে কিছু লাভজনক ও গুরুত্বপূর্ণ পদকে লটারির প্রক্রিয়ার বাইরে রেখে দিয়েছে। কোনো প্রকার যৌক্তিক মানদণ্ড বা স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই কোন উদ্দেশ্যে এসব লাভজনক পদ আলাদা করে রাখা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট জবাব দিতে পারেনি কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, পরিচালক ফকির মোঃ মুনওয়ার হোসেনের মদদে লটারির আগের সেই তথাকথিত ভাইভায় কর্মকর্তাদের পছন্দনীয় স্টেশনের তালিকা লিখে নেওয়া হয়েছে, যা মূলত একটি লোকদেখানো নাটক। আইওয়াশ হিসেবে লটারিকে সামনে রেখে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে পতিত ফ্যাসিবাদী সরকারের অনুসারী ও নির্দিষ্ট ব্যক্তিদের ঢাকার কাঙ্ক্ষিত পদগুলোতে বসানোর নীলনকশা চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।

নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে পরিচালক ফকির মোঃ মুনওয়ার হোসেন স্বীকার করেছেন যে চেয়ারম্যান মহোদয় প্রতিটি বিষয়ে তাঁর পরামর্শ নিয়ে থাকেন এবং ভাইভা গ্রহণের আগে দু-একজন কর্মকর্তা তাঁর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন। সার্বিক পরিস্থিতিতে জাগৃকে পরিচালক ফকির মোঃ মুনওয়ার হোসেনের মাধ্যমে পরিচালিত বদলি বাণিজ্যের অনিয়ম ও অবৈধ অর্থ লেনদেন বন্ধে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের আশু ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত প্রকৌশলী ও কর্মীবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য, কাঠগড়ায় পরিচালক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে স্বচ্ছতার দোহাই দিয়ে লটারির মাধ্যমে কর্মকর্তা পদায়নের উদ্যোগ নেওয়া হলেও এর নেপথ্যে ব্যাপক অর্থ লেনদেন ও পছন্দের কর্মকর্তাদের বসানোর গুরুতর অভিযোগ উঠেছে। সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ঢাকার বিভিন্ন আকর্ষণীয় ও লাভজনক পদে পোস্টিং নিশ্চিত করতে পদভেদে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে, যার মূল নেপথ্যে রয়েছেন সংস্থার পরিচালক ফকির মোঃ মুনওয়ার হোসেন।

স্বৈরাচারী সরকারের আমলে ঢাকার বিভাগীয় কমিশনার পিএস ও কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করা এবং বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত থাকাকালে সম্প্রতি সরকারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুগ্ম সচিব পদে পদোন্নতি বঞ্চিত হন তিনি। পদোন্নতি না পাওয়া এই কর্মকর্তা ফকির মোঃ মুনওয়ার হোসেন নিজের আখের গোছাতে লটারির নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বদলি-বাণিজ্য চক্র গড়ে তোলার পাশাপাশি সংস্থার ভূমি ও সম্পত্তি শাখার ফাইল থেকেও মোটা অঙ্কের কমিশন নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা।

অনুসন্ধানে দেখা যায়, জাগৃকে উপবিভাগীয় প্রকৌশলীর অনুমোদিত ১৭টি পদের নিয়ম অনুযায়ী একযোগে লটারি হওয়ার কথা থাকলেও, পরিচালক ফকির মোঃ মুনওয়ার হোসেন ও সংশ্লিষ্ট মহল প্রভাব খাটিয়ে কিছু লাভজনক ও গুরুত্বপূর্ণ পদকে লটারির প্রক্রিয়ার বাইরে রেখে দিয়েছে। কোনো প্রকার যৌক্তিক মানদণ্ড বা স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই কোন উদ্দেশ্যে এসব লাভজনক পদ আলাদা করে রাখা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট জবাব দিতে পারেনি কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, পরিচালক ফকির মোঃ মুনওয়ার হোসেনের মদদে লটারির আগের সেই তথাকথিত ভাইভায় কর্মকর্তাদের পছন্দনীয় স্টেশনের তালিকা লিখে নেওয়া হয়েছে, যা মূলত একটি লোকদেখানো নাটক। আইওয়াশ হিসেবে লটারিকে সামনে রেখে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে পতিত ফ্যাসিবাদী সরকারের অনুসারী ও নির্দিষ্ট ব্যক্তিদের ঢাকার কাঙ্ক্ষিত পদগুলোতে বসানোর নীলনকশা চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।

নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে পরিচালক ফকির মোঃ মুনওয়ার হোসেন স্বীকার করেছেন যে চেয়ারম্যান মহোদয় প্রতিটি বিষয়ে তাঁর পরামর্শ নিয়ে থাকেন এবং ভাইভা গ্রহণের আগে দু-একজন কর্মকর্তা তাঁর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন। সার্বিক পরিস্থিতিতে জাগৃকে পরিচালক ফকির মোঃ মুনওয়ার হোসেনের মাধ্যমে পরিচালিত বদলি বাণিজ্যের অনিয়ম ও অবৈধ অর্থ লেনদেন বন্ধে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের আশু ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত প্রকৌশলী ও কর্মীবৃন্দ।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒