বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নারী

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নারী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬৭ জন নারী নেত্রী। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় পর্যায়ের নেত্রী এবং জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের সংগঠকেরা রয়েছেন। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা এসব ফরম সংগ্রহ করেন। দলীয় সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের অনেকেই বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, মামলা ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে দলীয় মূল্যায়নের প্রত্যাশা করছেন।

এ ছাড়া মনোনয়ন ফরম নিয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা এবং দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন প্রবীণ নারী নেত্রী জেলী চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তার নাম আলোচনায় এসেছিল। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা ও সিমকী ইমাম খানও ফরম সংগ্রহ করেছেন।

মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য হওয়ায় নতুন করে সুযোগ তৈরি হয়েছে এবং ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরাও এবার মনোনয়ন দৌড়ে রয়েছেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা বলেন, শেখ হাসিনার পতনের আন্দোলনে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে ২২টি মামলা হয়েছিল। ২০২৩ সালের ২৮ অক্টোবরের আন্দোলনে তার মাথায় গুলি লাগে। ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় তার সাংগঠনিক পরিচিতি রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দল এবার তাঁকে মূল্যায়ন করবে। গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

তার পদত্যাগের দিনই সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আসনটিতে উপনির্বাচন হবে আগামী ১২ নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর, বাছাই ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। আসনটি বিএনপির জন্য বরাদ্দ থাকায় দলটির মনোনীত প্রার্থীই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একক প্রার্থী থাকলে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। ফলে ৬৭ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে কাকে বেছে নেয় বিএনপি, তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

বিএনপির নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয় এবং ফরম পূরণ করে শনিবার একই সময়ে নয়াপল্টন কার্যালয়ে জমা দিতে হবে। দলীয় মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, শূন্য আসনটিতে মনোনয়ন পাওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আগে আলোচনায় এসেছিল, তাদের অনেকেই ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির সহমানবাধিকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু ও আয়শা সিদ্দিকা মনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নারী

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬৭ জন নারী নেত্রী। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় পর্যায়ের নেত্রী এবং জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের সংগঠকেরা রয়েছেন। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা এসব ফরম সংগ্রহ করেন। দলীয় সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের অনেকেই বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, মামলা ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে দলীয় মূল্যায়নের প্রত্যাশা করছেন।

এ ছাড়া মনোনয়ন ফরম নিয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা এবং দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন প্রবীণ নারী নেত্রী জেলী চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তার নাম আলোচনায় এসেছিল। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা ও সিমকী ইমাম খানও ফরম সংগ্রহ করেছেন।

মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য হওয়ায় নতুন করে সুযোগ তৈরি হয়েছে এবং ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরাও এবার মনোনয়ন দৌড়ে রয়েছেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা বলেন, শেখ হাসিনার পতনের আন্দোলনে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে ২২টি মামলা হয়েছিল। ২০২৩ সালের ২৮ অক্টোবরের আন্দোলনে তার মাথায় গুলি লাগে। ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় তার সাংগঠনিক পরিচিতি রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দল এবার তাঁকে মূল্যায়ন করবে। গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

তার পদত্যাগের দিনই সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আসনটিতে উপনির্বাচন হবে আগামী ১২ নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর, বাছাই ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। আসনটি বিএনপির জন্য বরাদ্দ থাকায় দলটির মনোনীত প্রার্থীই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একক প্রার্থী থাকলে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। ফলে ৬৭ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে কাকে বেছে নেয় বিএনপি, তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

বিএনপির নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয় এবং ফরম পূরণ করে শনিবার একই সময়ে নয়াপল্টন কার্যালয়ে জমা দিতে হবে। দলীয় মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, শূন্য আসনটিতে মনোনয়ন পাওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আগে আলোচনায় এসেছিল, তাদের অনেকেই ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির সহমানবাধিকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু ও আয়শা সিদ্দিকা মনি।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒