বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

খেলাধুলা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক আদালতের শৃঙ্খলা কমিটি বুধবার ২৮ অক্টোবর শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয়। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমারের ক্লাব সান্তোসের। ব্রাজিলিয়ান লিগে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ভিনি জুনিয়র প্রটোকল লঙ্ঘনের অভিযোগে শাস্তি পান নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়ান তিনি। একপর্যায়ে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলায় রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী লাল কার্ড দেখার পরও উত্তেজিত হয়ে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান নেইমার। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুদের দ্বিতীয় ধারায় অভিযোগ আনা হয়। শৃঙ্খলা কমিটির মতে নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে উল্লেখিত ভিনি জুনিয়র প্রটোকলের ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছে। সরাসরি লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী নেইমারের এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল। এর সঙ্গে নতুন করে দুই ম্যাচের শাস্তি যুক্ত হওয়ায় সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে লিগের শেষ তিন রাউন্ডে তাঁকে দলে পাওয়ার আশা করছে সান্তোস।

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার
🔒