রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পোশাক নির্বাচনের ক্ষেত্রে যে ৬টি কথা মনে রাখেন মুমিন

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

পোশাক নির্বাচনের ক্ষেত্রে যে ৬টি কথা মনে রাখেন মুমিন
ছবি: পেক্সেলস

পাথেয় পোশাক শুধু শরীর ঢাকার অনুষঙ্গ নয়; এটি মানুষের রুচি, সৌন্দর্য ও ব্যক্তিত্বের আয়না। বর্তমান যুগে নিত্যনতুন ফ্যাশন ও ট্রেন্ডের পেছনে ছুটতে গিয়ে অনেকেই পোশাকের মূল উদ্দেশ্য ভুলে যান। কিন্তু ইসলাম পোশাককে শুধু বাহ্যিক সৌন্দর্যের মাপকাঠি হিসেবে দেখেনি; বরং এর সঙ্গে জড়িয়ে আছে শালীনতা, পবিত্রতা, আত্মমর্যাদা ও স্রষ্টার প্রতি আনুগত্যের গভীর সম্পর্ক।

পোশাকের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো মানুষের শরীরের সতর বা আবরণীয় অংশ ঢেকে রাখা। নারী-পুরুষ উভয়ের জন্যই ইসলাম নির্ধারিত সতর ঢেকে রাখা ফরজ। তাই পোশাক এমন হওয়া প্রয়োজন, যা শালীনতা বজায় রাখতে সহায়তা করে এবং আঁটসাঁট বা স্বচ্ছ পোশাক পরিহার করা মুমিনের বৈশিষ্ট্য।

ইসলাম নারী ও পুরুষ উভয়কেই নিজ নিজ স্বাতন্ত্র্য ও শালীনতা বজায় রেখে পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে। পোশাকের ধরন ও সাজসজ্জায় এমন কোনো অনুকরণ কাম্য নয়, যা নারী-পুরুষের স্বতন্ত্র পরিচয়কে অস্পষ্ট করে দেয়। সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, নবীজি নারীদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদের এবং পুরুষদের সাদৃশ্য অবলম্বনকারী নারীদের অভিশাপ দিয়েছেন।

প্রয়োজনের অতিরিক্ত শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ বা সামাজিক মর্যাদা প্রদর্শনের মানসিকতা থেকে পোশাক কেনা অপচয়ের পর্যায়ে পড়ে। পোশাকের পেছনে সামর্থ্যের অপব্যবহার না করে প্রয়োজন ও সামর্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না।

পোশাক ও সাজসজ্জার ক্ষেত্রে নারী-পুরুষের জন্য ইসলামে কিছু স্বতন্ত্র বিধান রয়েছে, যার অন্যতম হলো পুরুষের জন্য স্বর্ণ ও প্রকৃত রেশমের পোশাক ব্যবহার নিষিদ্ধ হওয়া। তবে নারীদের জন্য এগুলো ব্যবহারের অনুমতি রয়েছে। নবীজি এক হাতে রেশম এবং অন্য হাতে স্বর্ণ নিয়ে বলেন, এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এবং নারীদের জন্য হালাল।

পরিচ্ছন্নতা একজন মুমিনের জীবনযাপনের অপরিহার্য অংশ এবং দামি পোশাক পরার চেয়ে পরিচ্ছন্ন পোশাক পরা ইসলামে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া সুন্দর পোশাক পরা নিষিদ্ধ নয়, তবে খেয়াল রাখতে হবে তা যেন অহংকার বা আত্মপ্রদর্শনের মাধ্যম না হয়। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন; আর অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

পোশাক নির্বাচনের ক্ষেত্রে যে ৬টি কথা মনে রাখেন মুমিন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

পাথেয় পোশাক শুধু শরীর ঢাকার অনুষঙ্গ নয়; এটি মানুষের রুচি, সৌন্দর্য ও ব্যক্তিত্বের আয়না। বর্তমান যুগে নিত্যনতুন ফ্যাশন ও ট্রেন্ডের পেছনে ছুটতে গিয়ে অনেকেই পোশাকের মূল উদ্দেশ্য ভুলে যান। কিন্তু ইসলাম পোশাককে শুধু বাহ্যিক সৌন্দর্যের মাপকাঠি হিসেবে দেখেনি; বরং এর সঙ্গে জড়িয়ে আছে শালীনতা, পবিত্রতা, আত্মমর্যাদা ও স্রষ্টার প্রতি আনুগত্যের গভীর সম্পর্ক।

পোশাকের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো মানুষের শরীরের সতর বা আবরণীয় অংশ ঢেকে রাখা। নারী-পুরুষ উভয়ের জন্যই ইসলাম নির্ধারিত সতর ঢেকে রাখা ফরজ। তাই পোশাক এমন হওয়া প্রয়োজন, যা শালীনতা বজায় রাখতে সহায়তা করে এবং আঁটসাঁট বা স্বচ্ছ পোশাক পরিহার করা মুমিনের বৈশিষ্ট্য।

ইসলাম নারী ও পুরুষ উভয়কেই নিজ নিজ স্বাতন্ত্র্য ও শালীনতা বজায় রেখে পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে। পোশাকের ধরন ও সাজসজ্জায় এমন কোনো অনুকরণ কাম্য নয়, যা নারী-পুরুষের স্বতন্ত্র পরিচয়কে অস্পষ্ট করে দেয়। সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, নবীজি নারীদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদের এবং পুরুষদের সাদৃশ্য অবলম্বনকারী নারীদের অভিশাপ দিয়েছেন।

প্রয়োজনের অতিরিক্ত শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ বা সামাজিক মর্যাদা প্রদর্শনের মানসিকতা থেকে পোশাক কেনা অপচয়ের পর্যায়ে পড়ে। পোশাকের পেছনে সামর্থ্যের অপব্যবহার না করে প্রয়োজন ও সামর্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না।

পোশাক ও সাজসজ্জার ক্ষেত্রে নারী-পুরুষের জন্য ইসলামে কিছু স্বতন্ত্র বিধান রয়েছে, যার অন্যতম হলো পুরুষের জন্য স্বর্ণ ও প্রকৃত রেশমের পোশাক ব্যবহার নিষিদ্ধ হওয়া। তবে নারীদের জন্য এগুলো ব্যবহারের অনুমতি রয়েছে। নবীজি এক হাতে রেশম এবং অন্য হাতে স্বর্ণ নিয়ে বলেন, এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এবং নারীদের জন্য হালাল।

পরিচ্ছন্নতা একজন মুমিনের জীবনযাপনের অপরিহার্য অংশ এবং দামি পোশাক পরার চেয়ে পরিচ্ছন্ন পোশাক পরা ইসলামে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া সুন্দর পোশাক পরা নিষিদ্ধ নয়, তবে খেয়াল রাখতে হবে তা যেন অহংকার বা আত্মপ্রদর্শনের মাধ্যম না হয়। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন; আর অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒