রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাব ও হেনস্তার লিখিত অভিযোগ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাব ও হেনস্তার লিখিত অভিযোগ
অধ্যাপক ড. দীপক কুমার সরকার। ছবি: ফেসবুক আইডি থেকে নেওয়া

দিনাজপুরের বিরলে চা খাওয়ার প্রস্তাব দেওয়া এবং হাত ধরার মতো আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। গত মঙ্গলবার ১৭ নভেম্বর অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২০২৫ সালের ২৩ জুলাই রাতে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. দীপক কুমার সরকার শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান এবং পরদিন চেম্বারে দেখা করতে বলেন।

চেম্বারে আসার পর শিক্ষার্থীর বান্ধবীকে বাইরে অপেক্ষা করতে বলে শিক্ষক জানান যে তার প্রথম প্রেমিকার সঙ্গে ওই শিক্ষার্থীর মিল রয়েছে। শিক্ষক বলেন, তোমাকে দেখলে আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয় এবং বাবার দিব্যি দিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। পরবর্তীতে শিক্ষকের এমন আচরণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শিক্ষার্থী এবং বিষয়টি নিজের পরিবার ও ওই শিক্ষকের স্ত্রীকে অবহিত করেন।

গত ১৭ জানুয়ারি ভাইভার আগে ক্লাসের সিআর-এর মাধ্যমে আবারও শিক্ষার্থীকে চেম্বারে ডেকে টেবিল চাপড়ে উচ্চস্বরে কথা বলেন এবং বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন ওই শিক্ষক। দুটি কোর্স ওই শিক্ষকের অধীনে থাকায় খাতা মূল্যায়ন ও প্রশ্ন করার ক্ষমতা ব্যবহার করে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর দীর্ঘদিন ক্লাস করতে না পেরে শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এবং পরীক্ষার ফলাফলেও এর নেতিবাচক প্রভাব পড়ে।

এদিকে অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. দীপক কুমার সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্ত বিষয় অস্বীকার করে জানান যে তিনি এ বিষয়ে অবগত নন। অন্যদিকে এ বিষয়ে মন্তব্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের সঙ্গে যোগাযোগ করা হলেও ব্যস্ততার কারণে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। জ্যেষ্ঠ সহসম্পাদক এশিয়া পোস্টের এই প্রতিবেদনে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাব ও হেনস্তার লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের বিরলে চা খাওয়ার প্রস্তাব দেওয়া এবং হাত ধরার মতো আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। গত মঙ্গলবার ১৭ নভেম্বর অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২০২৫ সালের ২৩ জুলাই রাতে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. দীপক কুমার সরকার শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান এবং পরদিন চেম্বারে দেখা করতে বলেন।

চেম্বারে আসার পর শিক্ষার্থীর বান্ধবীকে বাইরে অপেক্ষা করতে বলে শিক্ষক জানান যে তার প্রথম প্রেমিকার সঙ্গে ওই শিক্ষার্থীর মিল রয়েছে। শিক্ষক বলেন, তোমাকে দেখলে আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয় এবং বাবার দিব্যি দিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। পরবর্তীতে শিক্ষকের এমন আচরণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শিক্ষার্থী এবং বিষয়টি নিজের পরিবার ও ওই শিক্ষকের স্ত্রীকে অবহিত করেন।

গত ১৭ জানুয়ারি ভাইভার আগে ক্লাসের সিআর-এর মাধ্যমে আবারও শিক্ষার্থীকে চেম্বারে ডেকে টেবিল চাপড়ে উচ্চস্বরে কথা বলেন এবং বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন ওই শিক্ষক। দুটি কোর্স ওই শিক্ষকের অধীনে থাকায় খাতা মূল্যায়ন ও প্রশ্ন করার ক্ষমতা ব্যবহার করে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর দীর্ঘদিন ক্লাস করতে না পেরে শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এবং পরীক্ষার ফলাফলেও এর নেতিবাচক প্রভাব পড়ে।

এদিকে অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. দীপক কুমার সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্ত বিষয় অস্বীকার করে জানান যে তিনি এ বিষয়ে অবগত নন। অন্যদিকে এ বিষয়ে মন্তব্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের সঙ্গে যোগাযোগ করা হলেও ব্যস্ততার কারণে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। জ্যেষ্ঠ সহসম্পাদক এশিয়া পোস্টের এই প্রতিবেদনে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒