রবিবার, ২২ নভেম্বর ২০২৬

চিকিৎসক বদলিতে নতুন নিয়ম, বন্ধ হলো ম্যানুয়াল আবেদন

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

চিকিৎসক বদলিতে নতুন নিয়ম, বন্ধ হলো ম্যানুয়াল আবেদন
চিকিৎসকপ্রতীকী ছবি

চিকিৎসক-কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে নির্দিষ্ট গ্রেডের চিকিৎসকদের বদলি ও পদায়নের আবেদন কেবল অনলাইনে গ্রহণ করা হবে। স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নির্দেশনা অনুযায়ী, বদলি ও পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে করতে হবে এবং নির্দেশনার পর থেকে হাতে লেখা বা সরাসরি জমা দেওয়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া আগে জারি করা বদলি-পদায়নের আদেশ অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে।

বদলীকৃত কর্মকর্তাদের যৌক্তিক কারণ ছাড়া বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই অবমুক্ত করতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর পদায়িত কর্মস্থলে যোগ দিতে হবে। নতুন কর্মস্থলে যোগদান বা অবমুক্তির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দিলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ আবেদন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

চিকিৎসক বদলিতে নতুন নিয়ম, বন্ধ হলো ম্যানুয়াল আবেদন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

চিকিৎসক-কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে নির্দিষ্ট গ্রেডের চিকিৎসকদের বদলি ও পদায়নের আবেদন কেবল অনলাইনে গ্রহণ করা হবে। স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নির্দেশনা অনুযায়ী, বদলি ও পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে করতে হবে এবং নির্দেশনার পর থেকে হাতে লেখা বা সরাসরি জমা দেওয়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া আগে জারি করা বদলি-পদায়নের আদেশ অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে।

বদলীকৃত কর্মকর্তাদের যৌক্তিক কারণ ছাড়া বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই অবমুক্ত করতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর পদায়িত কর্মস্থলে যোগ দিতে হবে। নতুন কর্মস্থলে যোগদান বা অবমুক্তির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দিলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ আবেদন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒