বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা চালুর ঘোষণা

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা চালুর ঘোষণা

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশদূষণ অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে। বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা গড়ে তোলা গেলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে।

তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাভারের আমিনবাজারে একটি প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। একই ধরনের ব্যবস্থা পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিগগিরই এ উদ্যোগের সুফল দৃশ্যমান হবে বলে আশা করছেন তিনি।

সাফারি পার্কের সমস্যা সমাধানে উদ্যোগ

পরিদর্শনকালে গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করার আশ্বাস দেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, পার্কটি ঘুরে দেখেছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। সেখানকার সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ব্যক্তিমালিকানাধীন জমি ও যাতায়াতের সমস্যার বিষয়টিও উঠে আসে। মন্ত্রী জানান, বনের ভেতরে অনেকের ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। কিন্তু সড়কসংক্রান্ত জটিলতার কারণে অনেকে নিজেদের জমিতে যাতায়াত করতে সমস্যায় পড়েন। এ বিষয়ে চলতি মাসেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বনের জমি উদ্ধারে আইনি পদক্ষেপ

বিভিন্ন রিসোর্ট ও শিল্পকারখানার অবৈধ দখলে থাকা বনভূমি উদ্ধারে মামলা করা হয়েছে বলেও জানান আবদুল আউয়াল মিন্টু। বনভূমি রক্ষায় এসব জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে পরিবেশমন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা চালুর ঘোষণা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশদূষণ অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে। বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা গড়ে তোলা গেলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে।

তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাভারের আমিনবাজারে একটি প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। একই ধরনের ব্যবস্থা পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিগগিরই এ উদ্যোগের সুফল দৃশ্যমান হবে বলে আশা করছেন তিনি।

সাফারি পার্কের সমস্যা সমাধানে উদ্যোগ

পরিদর্শনকালে গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করার আশ্বাস দেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, পার্কটি ঘুরে দেখেছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। সেখানকার সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ব্যক্তিমালিকানাধীন জমি ও যাতায়াতের সমস্যার বিষয়টিও উঠে আসে। মন্ত্রী জানান, বনের ভেতরে অনেকের ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। কিন্তু সড়কসংক্রান্ত জটিলতার কারণে অনেকে নিজেদের জমিতে যাতায়াত করতে সমস্যায় পড়েন। এ বিষয়ে চলতি মাসেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বনের জমি উদ্ধারে আইনি পদক্ষেপ

বিভিন্ন রিসোর্ট ও শিল্পকারখানার অবৈধ দখলে থাকা বনভূমি উদ্ধারে মামলা করা হয়েছে বলেও জানান আবদুল আউয়াল মিন্টু। বনভূমি রক্ষায় এসব জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে পরিবেশমন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒