বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এআই যুগে ক্যারিয়ারের শুরুতে যে দুই দক্ষতা জরুরি

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ এএম

এআই যুগে ক্যারিয়ারের শুরুতে যে দুই দক্ষতা জরুরি

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার ফলে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে এবং এর প্রভাব পড়ছে চাকরির শুরুর পর্যায়ের কর্মীদের ওপর। এই পরিস্থিতিতে নতুন কর্মীদের বিশেষ দুটি দক্ষতা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন আইবিএমের প্রধান ট্যালেন্ট, লিডারশিপ ও কালচার কর্মকর্তা অপর্ণা নায়ার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, এআই যুগে সফল হতে হলে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং অনিশ্চয়তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে।

আইবিএমের এক জরিপে বিশ্বের ১ হাজার ৫০০ জন প্রধান মানবসম্পদ কর্মকর্তা এবং ৮ হাজার ৮০০ কর্মীর মতামত নেওয়া হয়। গত সেপ্টেম্বরে প্রকাশিত ওই জরিপে দেখা যায়, ৫৭ শতাংশ কর্মকর্তা মনে করেন এআইয়ের যুগে সমালোচনামূলক চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ৪৮ শতাংশ কর্মকর্তা অনিশ্চয়তা ও অস্পষ্টতার মধ্যে বিচার-বিবেচনার সক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়েছেন।

জরিপে অংশ নেওয়া উদ্বিগ্ন কর্মীদের প্রায় চারজনের মধ্যে তিনজন জানিয়েছেন, এআই ইতিমধ্যে তাঁদের কিছু দক্ষতা ক্ষয় করতে শুরু করেছে। জ্যাপিয়ারের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বনি ডিলবারও নতুন কর্মীদের এআই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআই ব্যবহার করলে মৌলিক দক্ষতা কমে যেতে পারে। চাকরিপ্রার্থীরা লিংকডইনে পেশাগত বিষয় নিয়ে নিজের বিশ্লেষণ প্রকাশ করে এই দক্ষতাগুলো তুলে ধরতে পারেন।

অপর্ণা নায়ারের মতে, প্রযুক্তিগত দক্ষতার চাহিদা সময়ে পরিবর্তিত হলেও তথ্য যাচাই ও সমালোচনামূলকভাবে চিন্তা করার সক্ষমতা দীর্ঘ মেয়াদে টিকে থাকবে। এ জন্য কর্মীদের নিয়মিত নতুন দক্ষতা শেখা এবং নিজেদের সক্ষমতা উন্নত করার মানসিকতা ধরে রাখতে হবে। কাজের ক্ষেত্রে এআইয়ের ওপর পুরোপুরি নির্ভর না করে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা ও বিচার-বিবেচনার ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এআই যুগে ক্যারিয়ারের শুরুতে যে দুই দক্ষতা জরুরি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার ফলে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে এবং এর প্রভাব পড়ছে চাকরির শুরুর পর্যায়ের কর্মীদের ওপর। এই পরিস্থিতিতে নতুন কর্মীদের বিশেষ দুটি দক্ষতা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন আইবিএমের প্রধান ট্যালেন্ট, লিডারশিপ ও কালচার কর্মকর্তা অপর্ণা নায়ার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, এআই যুগে সফল হতে হলে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং অনিশ্চয়তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে।

আইবিএমের এক জরিপে বিশ্বের ১ হাজার ৫০০ জন প্রধান মানবসম্পদ কর্মকর্তা এবং ৮ হাজার ৮০০ কর্মীর মতামত নেওয়া হয়। গত সেপ্টেম্বরে প্রকাশিত ওই জরিপে দেখা যায়, ৫৭ শতাংশ কর্মকর্তা মনে করেন এআইয়ের যুগে সমালোচনামূলক চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ৪৮ শতাংশ কর্মকর্তা অনিশ্চয়তা ও অস্পষ্টতার মধ্যে বিচার-বিবেচনার সক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়েছেন।

জরিপে অংশ নেওয়া উদ্বিগ্ন কর্মীদের প্রায় চারজনের মধ্যে তিনজন জানিয়েছেন, এআই ইতিমধ্যে তাঁদের কিছু দক্ষতা ক্ষয় করতে শুরু করেছে। জ্যাপিয়ারের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বনি ডিলবারও নতুন কর্মীদের এআই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআই ব্যবহার করলে মৌলিক দক্ষতা কমে যেতে পারে। চাকরিপ্রার্থীরা লিংকডইনে পেশাগত বিষয় নিয়ে নিজের বিশ্লেষণ প্রকাশ করে এই দক্ষতাগুলো তুলে ধরতে পারেন।

অপর্ণা নায়ারের মতে, প্রযুক্তিগত দক্ষতার চাহিদা সময়ে পরিবর্তিত হলেও তথ্য যাচাই ও সমালোচনামূলকভাবে চিন্তা করার সক্ষমতা দীর্ঘ মেয়াদে টিকে থাকবে। এ জন্য কর্মীদের নিয়মিত নতুন দক্ষতা শেখা এবং নিজেদের সক্ষমতা উন্নত করার মানসিকতা ধরে রাখতে হবে। কাজের ক্ষেত্রে এআইয়ের ওপর পুরোপুরি নির্ভর না করে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা ও বিচার-বিবেচনার ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒