বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসে আবেদন ছাড়াল ৪১ হাজার

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০১:০০ এএম

৫১তম বিশেষ বিসিএসে আবেদন ছাড়াল ৪১ হাজার
৫১তম বিসিএসে আবেদন শেষ আজইছবি: সাদ্দাম হোসেন

৫১তম বিসিএসে (বিশেষ) পাঁচ হাজার পদের বিপরীতে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। আজ রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বিসিএসে আবেদন করার সুযোগ রয়েছে। তবে মোট কত প্রার্থী চূড়ান্তভাবে আবেদন করেছেন, তা জানার জন্য ২৮ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএসসি সূত্রে জানা গেছে, আজ আবেদন করার সময় শেষ হলেও প্রার্থীদের ফি জমা দেওয়ার জন্য ২৮ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় থাকছে। কারণ, নিয়ম অনুযায়ী ফি জমা না দিলে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। শেষ পর্যন্ত যত প্রার্থী নির্ধারিত ফি জমা দেবেন, প্রয়োজনীয় যাচাই–বাছাই শেষে কেবল তাঁরাই প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক ক্যাডার পদে নিয়োগ পাবেন। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন পদে পদায়ন করা হবে। বাকি ৩০০ জন ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

দেশের সরকারি হাসপাতালগুলোয় চলমান চিকিৎসক–সংকট কাটানোই এই নিয়োগের মূল লক্ষ্য। সম্প্রতি বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। স্বাস্থ্য সেবা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত চাহিদাপত্র পাওয়ার পর পিএসসি দ্রুততম সময়ে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পিএসসি সূত্রে জানা গেছে, প্রার্থীদের দ্রুত নিয়োগ দিতে এই বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া থাকছে না। সাধারণত ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে প্রার্থী বাছাই শেষ করা হবে। এর মাধ্যমে দ্রুত ফল প্রকাশ করে নতুন চিকিৎসকদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে পদায়ন করা সম্ভব হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসে আবেদন ছাড়াল ৪১ হাজার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

৫১তম বিসিএসে (বিশেষ) পাঁচ হাজার পদের বিপরীতে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। আজ রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বিসিএসে আবেদন করার সুযোগ রয়েছে। তবে মোট কত প্রার্থী চূড়ান্তভাবে আবেদন করেছেন, তা জানার জন্য ২৮ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএসসি সূত্রে জানা গেছে, আজ আবেদন করার সময় শেষ হলেও প্রার্থীদের ফি জমা দেওয়ার জন্য ২৮ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় থাকছে। কারণ, নিয়ম অনুযায়ী ফি জমা না দিলে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। শেষ পর্যন্ত যত প্রার্থী নির্ধারিত ফি জমা দেবেন, প্রয়োজনীয় যাচাই–বাছাই শেষে কেবল তাঁরাই প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক ক্যাডার পদে নিয়োগ পাবেন। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন পদে পদায়ন করা হবে। বাকি ৩০০ জন ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

দেশের সরকারি হাসপাতালগুলোয় চলমান চিকিৎসক–সংকট কাটানোই এই নিয়োগের মূল লক্ষ্য। সম্প্রতি বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। স্বাস্থ্য সেবা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত চাহিদাপত্র পাওয়ার পর পিএসসি দ্রুততম সময়ে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পিএসসি সূত্রে জানা গেছে, প্রার্থীদের দ্রুত নিয়োগ দিতে এই বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া থাকছে না। সাধারণত ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে প্রার্থী বাছাই শেষ করা হবে। এর মাধ্যমে দ্রুত ফল প্রকাশ করে নতুন চিকিৎসকদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে পদায়ন করা সম্ভব হবে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒