বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুর্যোগ প্রশমন দিবস কাল, প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

দুর্যোগ প্রশমন দিবস কাল, প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর)। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, আগাম প্রস্তুতি জোরদার এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশে দিবসটি পালনের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করা হবে। দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার এবং সচেতনতামূলক পোস্টার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে দীর্ঘদিন ধরেই প্রকৃতির নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হচ্ছে।

তিনি বলেন, বঙ্গোপসাগরের উপকূলবর্তী অবস্থান, দেশের বিস্তৃত নদ-নদী, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বিপুল জনসংখ্যার চাপ বাংলাদেশকে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত করেছে। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ দেশের মানুষের জন্য নিয়মিত ঝুঁকি তৈরি করে।

মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, কার্যকর ব্যবস্থাপনা এবং মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার মাধ্যমে তাদের নিরাপত্তা ও স্বস্তি দেওয়াই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।

দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পরিবার ও ব্যক্তিপর্যায় থেকেই প্রস্তুতি শুরু করার ওপর এবারের প্রতিপাদ্যে গুরুত্ব দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুর্যোগ প্রশমন দিবস কাল, প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর)। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, আগাম প্রস্তুতি জোরদার এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশে দিবসটি পালনের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করা হবে। দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার এবং সচেতনতামূলক পোস্টার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে দীর্ঘদিন ধরেই প্রকৃতির নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হচ্ছে।

তিনি বলেন, বঙ্গোপসাগরের উপকূলবর্তী অবস্থান, দেশের বিস্তৃত নদ-নদী, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বিপুল জনসংখ্যার চাপ বাংলাদেশকে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত করেছে। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ দেশের মানুষের জন্য নিয়মিত ঝুঁকি তৈরি করে।

মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, কার্যকর ব্যবস্থাপনা এবং মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার মাধ্যমে তাদের নিরাপত্তা ও স্বস্তি দেওয়াই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।

দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পরিবার ও ব্যক্তিপর্যায় থেকেই প্রস্তুতি শুরু করার ওপর এবারের প্রতিপাদ্যে গুরুত্ব দেওয়া হয়েছে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒