বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে শিল্পীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, ছাত্র-জনতা, শ্রমজীবী মানুষ, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এ আন্দোলন গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত দিনব্যাপী ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ শীর্ষক আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ উপস্থিত ছিলেন।

আর্ট ক্যাম্প পরিদর্শন শেষে সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও আত্মত্যাগের স্মৃতি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে শিল্পীদের সৃজনশীল কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিল্পের মাধ্যমে আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং মানুষের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের সুযোগ তৈরি হয়।

প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের এ আয়োজন প্রচলিত কার্যক্রমের বাইরে শিল্পীদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী উদ্যোগ। এখানে চিত্রশিল্পীরা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ছবি আঁকছেন। দর্শনার্থীরা শিল্পকর্মগুলো দেখার পাশাপাশি শহীদদের আত্মত্যাগের তাৎপর্য সম্পর্কেও জানতে পারছেন।

তিনি জানান, আর্ট ক্যাম্পে তৈরি শিল্পকর্মগুলো জাদুঘরে সংরক্ষণ করা হবে। তাঁর মতে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতিচর্চার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এ আয়োজন তা এগিয়ে নিতে সহায়ক হবে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, বর্তমানে যে স্থানে আর্ট ক্যাম্প হচ্ছে, অতীতে সেখানে স্বৈরাচারী সরকারের কার্যক্রম পরিচালিত হতো। এ কারণে স্থানটিতে শিল্পীদের এমন আয়োজনের বিশেষ তাৎপর্য রয়েছে।

তিনি আরও বলেন, অতীতে শিল্প ও সাহিত্যকে ব্যবহার করে নাগরিকদের অধিকার ও বাস্তবতা ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল বলে তিনি মনে করেন। কিন্তু ৫ আগস্টের গণঅভ্যুত্থান দেখিয়েছে, নানা প্রচেষ্টা সত্ত্বেও ইতিহাসকে মুছে ফেলা যায় না। বিস্মৃতির বিপরীতে স্মৃতি ও ইতিহাসকে সামনে তুলে ধরাই এ আর্ট ক্যাম্পের মূল ভাবনা।

দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন নাসিম আহমেদ নাদভী, নাইমা হক, সামিয়া আফরিন, জয়তু চাকমা, এ. সেন, ইমাম হোসেন, নাজিয়া আন্দালীব প্রমা, কাজী সালাউদ্দীন আহমেদ, খন্দকার নাছির আহম্মদ, আব্দুল হালিম চঞ্চল, তামান্না লিজা, অমল আকাশ, মোস্তফা জামান, মোস্তাফিজুল হক, ফারজানা আহমেদ উমা, সৈয়দ জাহিদ ইকবাল, ফারিয়া খানম, মো. আরমান চৌধুরী, নাজমুন নাহার পায়া, সুমন হালদার, মোমিন মুক্তার ও জাফরিন গুলশানসহ অনেকে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে শিল্পীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, ছাত্র-জনতা, শ্রমজীবী মানুষ, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এ আন্দোলন গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত দিনব্যাপী ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ শীর্ষক আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ উপস্থিত ছিলেন।

আর্ট ক্যাম্প পরিদর্শন শেষে সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও আত্মত্যাগের স্মৃতি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে শিল্পীদের সৃজনশীল কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিল্পের মাধ্যমে আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং মানুষের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের সুযোগ তৈরি হয়।

প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের এ আয়োজন প্রচলিত কার্যক্রমের বাইরে শিল্পীদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী উদ্যোগ। এখানে চিত্রশিল্পীরা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ছবি আঁকছেন। দর্শনার্থীরা শিল্পকর্মগুলো দেখার পাশাপাশি শহীদদের আত্মত্যাগের তাৎপর্য সম্পর্কেও জানতে পারছেন।

তিনি জানান, আর্ট ক্যাম্পে তৈরি শিল্পকর্মগুলো জাদুঘরে সংরক্ষণ করা হবে। তাঁর মতে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতিচর্চার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এ আয়োজন তা এগিয়ে নিতে সহায়ক হবে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, বর্তমানে যে স্থানে আর্ট ক্যাম্প হচ্ছে, অতীতে সেখানে স্বৈরাচারী সরকারের কার্যক্রম পরিচালিত হতো। এ কারণে স্থানটিতে শিল্পীদের এমন আয়োজনের বিশেষ তাৎপর্য রয়েছে।

তিনি আরও বলেন, অতীতে শিল্প ও সাহিত্যকে ব্যবহার করে নাগরিকদের অধিকার ও বাস্তবতা ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল বলে তিনি মনে করেন। কিন্তু ৫ আগস্টের গণঅভ্যুত্থান দেখিয়েছে, নানা প্রচেষ্টা সত্ত্বেও ইতিহাসকে মুছে ফেলা যায় না। বিস্মৃতির বিপরীতে স্মৃতি ও ইতিহাসকে সামনে তুলে ধরাই এ আর্ট ক্যাম্পের মূল ভাবনা।

দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন নাসিম আহমেদ নাদভী, নাইমা হক, সামিয়া আফরিন, জয়তু চাকমা, এ. সেন, ইমাম হোসেন, নাজিয়া আন্দালীব প্রমা, কাজী সালাউদ্দীন আহমেদ, খন্দকার নাছির আহম্মদ, আব্দুল হালিম চঞ্চল, তামান্না লিজা, অমল আকাশ, মোস্তফা জামান, মোস্তাফিজুল হক, ফারজানা আহমেদ উমা, সৈয়দ জাহিদ ইকবাল, ফারিয়া খানম, মো. আরমান চৌধুরী, নাজমুন নাহার পায়া, সুমন হালদার, মোমিন মুক্তার ও জাফরিন গুলশানসহ অনেকে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒