বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিশেষায়িত চাকরির চাহিদা ২০২৬: কার সুযোগ কতটুকু

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ এএম

বিশেষায়িত চাকরির চাহিদা ২০২৬: কার সুযোগ কতটুকু
ফাইল ছবি

সরকারি চাকরিতে নবম ও দশম গ্রেড মানেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির মর্যাদাপূর্ণ পদ। চলমান বছরের নিয়োগের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণ শিক্ষায় স্নাতক সম্পন্নকারীদের তুলনায় বিশেষায়িত বা কারিগরি ডিগ্রিধারীদের জন্য এ দুই গ্রেডে নিয়োগের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালে প্রকাশিত বড় বড় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতেও এর স্পষ্ট প্রতিফলন রয়েছে। বিশেষায়িত ৫১তম বিসিএস (স্বাস্থ্য), পেট্রোবাংলা, ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা যায়—টেকনিক্যাল, মেডিক্যাল, প্রকৌশল ও আইটি ডিগ্রিধারীদের চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি।

বিশেষায়িত নিয়োগের বড় ক্ষেত্র ও প্রতিষ্ঠানসমূহ ২০২৬ সালের সরকারি নিয়োগের তথ্যে প্রধান আকর্ষণ হলো ডাক্তারদের জন্য ঘোষিত ৫১তম বিশেষ বিসিএস। এই বিশেষায়িত বিসিএসের মাধ্যমে সরকারি কর্ম কমিশন (পিএসসি) পাঁচ হাজার সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সরাসরি নবম গ্রেডে নিয়োগ দিচ্ছে। স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের শূন্য পদ পূরণ ও দক্ষ চিকিৎসকদের ক্যাডার সার্ভিসে সুযোগ তৈরি করাই এর মূল উদ্দেশ্য। অন্যদিকে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলা এবং এর অধীন ১২টি কোম্পানিতে ১৯টি ক্যাটাগরিতে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগের বড় বিজ্ঞপ্তি চলমান রয়েছে।

১৮ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এর মধ্যে নবম গ্রেডে ১ থেকে ১২ নম্বর পদের বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডের ১৩ থেকে ১৯ নম্বর পদের বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা। ব্যাংক খাতেও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীনে অগ্রণী, সোনালী, বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৩২০টি বিশেষায়িত পদ এসেছে। এর মধ্যে রয়েছে সিনিয়র অফিসার (আইটি), অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অফিসার (আইটি/এমআইএস) পদ।

বিজ্ঞপ্তিগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারি চাকরির সুযোগের পাল্লা বিশেষায়িত ডিগ্রিধারীদের দিকেই ভারী। ৫১তম বিশেষ বিসিসের পাঁচ হাজার পদের পুরোটাই এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আবার পেট্রোবাংলার ৭৫৩টি পদের মধ্যে প্রায় ৫৮৩টি পদই ভূতত্ত্ব, রসায়ন, পরিবেশ, আইন, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সিএসই ও পেট্রোলিয়াম প্রকৌশল বিষয়ের স্নাতকদের জন্য নির্ধারিত। একইভাবে ব্যাংকার্স সিলেকশন কমিটির বিশেষায়িত ৩২০টি পদের সব কটিতেই কম্পিউটার সায়েন্স, আইটি ও ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের চাওয়া হয়েছে।

সাধারণ পদগুলোতে আবেদনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫টি পদের বিপরীতে ২১ লাখ ২৩ হাজার ৬৭টি আবেদন পড়েছিল, যেখানে ১৬তম গ্রেডের ৩১২টি ইউনিয়ন সমাজকর্মী পদের জন্যই আবেদন ছিল ১২ লাখ ৩৪ হাজারের বেশি। একই চিত্র দেখা যায় অন্যান্য সাধারণ নিয়োগেও, যেখানে প্রতিটি পদের জন্য হাজারের বেশি প্রার্থী প্রতিযোগিতা করেন। শ্রমবাজার ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, উচ্চশিক্ষিত বেকারদের বড় অংশই সাধারণ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে পাস করা স্নাতক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিশেষায়িত চাকরির চাহিদা ২০২৬: কার সুযোগ কতটুকু

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সরকারি চাকরিতে নবম ও দশম গ্রেড মানেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির মর্যাদাপূর্ণ পদ। চলমান বছরের নিয়োগের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণ শিক্ষায় স্নাতক সম্পন্নকারীদের তুলনায় বিশেষায়িত বা কারিগরি ডিগ্রিধারীদের জন্য এ দুই গ্রেডে নিয়োগের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালে প্রকাশিত বড় বড় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতেও এর স্পষ্ট প্রতিফলন রয়েছে। বিশেষায়িত ৫১তম বিসিএস (স্বাস্থ্য), পেট্রোবাংলা, ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা যায়—টেকনিক্যাল, মেডিক্যাল, প্রকৌশল ও আইটি ডিগ্রিধারীদের চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি।

বিশেষায়িত নিয়োগের বড় ক্ষেত্র ও প্রতিষ্ঠানসমূহ ২০২৬ সালের সরকারি নিয়োগের তথ্যে প্রধান আকর্ষণ হলো ডাক্তারদের জন্য ঘোষিত ৫১তম বিশেষ বিসিএস। এই বিশেষায়িত বিসিএসের মাধ্যমে সরকারি কর্ম কমিশন (পিএসসি) পাঁচ হাজার সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সরাসরি নবম গ্রেডে নিয়োগ দিচ্ছে। স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের শূন্য পদ পূরণ ও দক্ষ চিকিৎসকদের ক্যাডার সার্ভিসে সুযোগ তৈরি করাই এর মূল উদ্দেশ্য। অন্যদিকে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলা এবং এর অধীন ১২টি কোম্পানিতে ১৯টি ক্যাটাগরিতে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগের বড় বিজ্ঞপ্তি চলমান রয়েছে।

১৮ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এর মধ্যে নবম গ্রেডে ১ থেকে ১২ নম্বর পদের বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডের ১৩ থেকে ১৯ নম্বর পদের বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা। ব্যাংক খাতেও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীনে অগ্রণী, সোনালী, বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৩২০টি বিশেষায়িত পদ এসেছে। এর মধ্যে রয়েছে সিনিয়র অফিসার (আইটি), অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অফিসার (আইটি/এমআইএস) পদ।

বিজ্ঞপ্তিগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারি চাকরির সুযোগের পাল্লা বিশেষায়িত ডিগ্রিধারীদের দিকেই ভারী। ৫১তম বিশেষ বিসিসের পাঁচ হাজার পদের পুরোটাই এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আবার পেট্রোবাংলার ৭৫৩টি পদের মধ্যে প্রায় ৫৮৩টি পদই ভূতত্ত্ব, রসায়ন, পরিবেশ, আইন, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সিএসই ও পেট্রোলিয়াম প্রকৌশল বিষয়ের স্নাতকদের জন্য নির্ধারিত। একইভাবে ব্যাংকার্স সিলেকশন কমিটির বিশেষায়িত ৩২০টি পদের সব কটিতেই কম্পিউটার সায়েন্স, আইটি ও ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের চাওয়া হয়েছে।

সাধারণ পদগুলোতে আবেদনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫টি পদের বিপরীতে ২১ লাখ ২৩ হাজার ৬৭টি আবেদন পড়েছিল, যেখানে ১৬তম গ্রেডের ৩১২টি ইউনিয়ন সমাজকর্মী পদের জন্যই আবেদন ছিল ১২ লাখ ৩৪ হাজারের বেশি। একই চিত্র দেখা যায় অন্যান্য সাধারণ নিয়োগেও, যেখানে প্রতিটি পদের জন্য হাজারের বেশি প্রার্থী প্রতিযোগিতা করেন। শ্রমবাজার ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, উচ্চশিক্ষিত বেকারদের বড় অংশই সাধারণ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে পাস করা স্নাতক।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒