বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে খেলতে রোহিত-কোহলির দুই শর্ত

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম

বিশ্বকাপে খেলতে রোহিত-কোহলির দুই শর্ত

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে হলে ফিটনেস ও পারফরম্যান্সের মানদণ্ডে নিজেদের প্রমাণ করতে হবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তবে বয়সকে দল নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখছেন না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিঠুন মানহাস। তাঁর মতে, ফিটনেস ধরে রাখার পাশাপাশি মাঠে ধারাবাহিক পারফরম্যান্সই হবে দলে জায়গা পাওয়ার মূল ভিত্তি।

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছেন ভারতের দুই অভিজ্ঞ তারকা রোহিত ও কোহলি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর, আর কোহলির ৩৮। ফলে আসন্ন বিশ্বকাপে তাঁদের অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে ‘স্পোর্টস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন মানহাস বলেন, দল নির্বাচন মূলত নির্বাচক ও কোচদের সিদ্ধান্তের বিষয়। তবে তাঁর দৃষ্টিতে বয়স নয়, খেলোয়াড়ের ফিটনেস ও পারফরম্যান্সকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

মানহাসের ভাষ্য, কোনো ক্রিকেটার যদি খেলার জন্য ফিট থাকেন, ভালো পারফরম্যান্স করেন এবং দেশের হয়ে ম্যাচ জেতাতে অবদান রাখেন, তাহলে তাঁকে বিবেচনায় নেওয়া উচিত। এ ক্ষেত্রে বয়সকে একমাত্র মানদণ্ড হিসেবে দেখার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।

২০২৭ বিশ্বকাপ সামনে রেখে গত বছরের অক্টোবরে ভারতের ওয়ানডে দলের অধিনায়ক করা হয় শুভমান গিলকে। ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের নেতৃত্বে এটিই হবে ভারতের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি গিলকে দায়িত্ব পালনে সহায়তা করতে পারে বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

তিনি বলেন, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে তা গিলের জন্য ইতিবাচক হবে। এ ছাড়া জসপ্রিত বুমরাহর মতো খেলোয়াড়রাও দলের নেতৃত্বে বিভিন্নভাবে অবদান রাখতে পারেন। কেউ বোলিংয়ে নেতৃত্ব দেবেন, আবার কেউ ফিল্ডিংয়ের দায়িত্বে ভূমিকা রাখবেন। মূল বিষয় হলো, দলের মধ্যে দায়িত্ব ভাগ করে নেওয়া।

বিশ্বকাপের এক বছরের বেশি সময় বাকি থাকতেই রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিসিসিআই সভাপতির বক্তব্য অনুযায়ী, তাঁদের দলে থাকা না-থাকার বিষয়টি নির্ভর করবে ফিটনেস, পারফরম্যান্স এবং নির্বাচক ও কোচদের সিদ্ধান্তের ওপর।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে খেলতে রোহিত-কোহলির দুই শর্ত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে হলে ফিটনেস ও পারফরম্যান্সের মানদণ্ডে নিজেদের প্রমাণ করতে হবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তবে বয়সকে দল নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখছেন না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিঠুন মানহাস। তাঁর মতে, ফিটনেস ধরে রাখার পাশাপাশি মাঠে ধারাবাহিক পারফরম্যান্সই হবে দলে জায়গা পাওয়ার মূল ভিত্তি।

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছেন ভারতের দুই অভিজ্ঞ তারকা রোহিত ও কোহলি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর, আর কোহলির ৩৮। ফলে আসন্ন বিশ্বকাপে তাঁদের অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে ‘স্পোর্টস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন মানহাস বলেন, দল নির্বাচন মূলত নির্বাচক ও কোচদের সিদ্ধান্তের বিষয়। তবে তাঁর দৃষ্টিতে বয়স নয়, খেলোয়াড়ের ফিটনেস ও পারফরম্যান্সকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

মানহাসের ভাষ্য, কোনো ক্রিকেটার যদি খেলার জন্য ফিট থাকেন, ভালো পারফরম্যান্স করেন এবং দেশের হয়ে ম্যাচ জেতাতে অবদান রাখেন, তাহলে তাঁকে বিবেচনায় নেওয়া উচিত। এ ক্ষেত্রে বয়সকে একমাত্র মানদণ্ড হিসেবে দেখার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।

২০২৭ বিশ্বকাপ সামনে রেখে গত বছরের অক্টোবরে ভারতের ওয়ানডে দলের অধিনায়ক করা হয় শুভমান গিলকে। ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের নেতৃত্বে এটিই হবে ভারতের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি গিলকে দায়িত্ব পালনে সহায়তা করতে পারে বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

তিনি বলেন, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে তা গিলের জন্য ইতিবাচক হবে। এ ছাড়া জসপ্রিত বুমরাহর মতো খেলোয়াড়রাও দলের নেতৃত্বে বিভিন্নভাবে অবদান রাখতে পারেন। কেউ বোলিংয়ে নেতৃত্ব দেবেন, আবার কেউ ফিল্ডিংয়ের দায়িত্বে ভূমিকা রাখবেন। মূল বিষয় হলো, দলের মধ্যে দায়িত্ব ভাগ করে নেওয়া।

বিশ্বকাপের এক বছরের বেশি সময় বাকি থাকতেই রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিসিসিআই সভাপতির বক্তব্য অনুযায়ী, তাঁদের দলে থাকা না-থাকার বিষয়টি নির্ভর করবে ফিটনেস, পারফরম্যান্স এবং নির্বাচক ও কোচদের সিদ্ধান্তের ওপর।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিশ্বকাপে খেলতে রোহিত-কোহলির দুই শর্ত
0:00 / 0:00
1x
🔒