বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে অস্ত্র ও ৪১ লাখ টাকাসহ আটক ৩

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ এএম

ময়মনসিংহে অস্ত্র ও ৪১ লাখ টাকাসহ আটক ৩

ময়মনসিংহ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)- ১৪ এর বিশেষ অভিযানে ১১ রাউন্ড তাজা গুলিসহ ৩টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে বাসসের খবরে জানানো হয়, এ ঘটনায় ৩ জনকে আটক করে ৩টি স্মার্ট ফোন, ৪টি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ৪১ লাখ ১৯ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ এসআরবি কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১৪ এর অধিনায়ক মো. মাসুদ রানা এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামিরা হলেন পাবনা জেলার বাসিন্দা মো. বারেক ব্যাপারী (৪৯), মুন্সীগঞ্জ সদর উপজেলার সহোদর দুই ভাই মো. সুজন হোসেন বেপারী (৩২) এবং মনির হোসেন বেপারি (৪৫)। এসআরবি-১৪ এর অধিনায়ক মো. মাসুদ রানা জানান, গত মঙ্গলবার দিবাগত গভীররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ-ঢাকাগামী লেনে একটি বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে এসআরবি। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রিয়াজ পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভাঙা হারমনিয়ামের ভেতর থেকে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন জব্দ করা হয় এবং অস্ত্র বহনকারী বারেক ব্যাপারীকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১টি আগ্নেয়াস্ত্রসহ সহোদর ২ ভাই সুজন ও মনিরকে গ্রেফতার করে এসআরবি-১১। তাদের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, ২টি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক ব্যাপারী জানায়, এই অস্ত্র এবং গুলির চালান মুন্সীগঞ্জের সুজন ব্যাপারীর কাছে নিয়ে যাচ্ছিল এবং সুজন এই পিস্তলগুলো কুষ্টিয়া থেকে ক্রয় করেছিল।

এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব থানায় এবং মুন্সীগঞ্জ জেলার সদর থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৪ এর অধিনায়ক মো. মাসুদ রানা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে অস্ত্র ও ৪১ লাখ টাকাসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)- ১৪ এর বিশেষ অভিযানে ১১ রাউন্ড তাজা গুলিসহ ৩টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে বাসসের খবরে জানানো হয়, এ ঘটনায় ৩ জনকে আটক করে ৩টি স্মার্ট ফোন, ৪টি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ৪১ লাখ ১৯ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ এসআরবি কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১৪ এর অধিনায়ক মো. মাসুদ রানা এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামিরা হলেন পাবনা জেলার বাসিন্দা মো. বারেক ব্যাপারী (৪৯), মুন্সীগঞ্জ সদর উপজেলার সহোদর দুই ভাই মো. সুজন হোসেন বেপারী (৩২) এবং মনির হোসেন বেপারি (৪৫)। এসআরবি-১৪ এর অধিনায়ক মো. মাসুদ রানা জানান, গত মঙ্গলবার দিবাগত গভীররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ-ঢাকাগামী লেনে একটি বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে এসআরবি। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রিয়াজ পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভাঙা হারমনিয়ামের ভেতর থেকে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন জব্দ করা হয় এবং অস্ত্র বহনকারী বারেক ব্যাপারীকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১টি আগ্নেয়াস্ত্রসহ সহোদর ২ ভাই সুজন ও মনিরকে গ্রেফতার করে এসআরবি-১১। তাদের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, ২টি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক ব্যাপারী জানায়, এই অস্ত্র এবং গুলির চালান মুন্সীগঞ্জের সুজন ব্যাপারীর কাছে নিয়ে যাচ্ছিল এবং সুজন এই পিস্তলগুলো কুষ্টিয়া থেকে ক্রয় করেছিল।

এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব থানায় এবং মুন্সীগঞ্জ জেলার সদর থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৪ এর অধিনায়ক মো. মাসুদ রানা।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ময়মনসিংহে অস্ত্র ও ৪১ লাখ টাকাসহ আটক ৩
0:00 / 0:00
1x
🔒