বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্লাস্টিক বর্জ্য দিয়ে চিড়িয়াখানা দেখার সুযোগ বাড়াতে ইপসার সমঝোতা

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম

প্লাস্টিক বর্জ্য দিয়ে চিড়িয়াখানা দেখার সুযোগ বাড়াতে ইপসার সমঝোতা

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ দেওয়ার উদ্যোগকে আরও কার্যকর করতে বর্জ্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সমঝোতা স্মারকে জেলা প্রশাসনের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহসভাপতি পাঠান মো. সাইদুজ্জামান। অন্যদিকে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী। সম্পাদিত চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে নিয়মিত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে এবং এসব বর্জ্য পরিবহন ও পুনর্ব্যবহারের দায়িত্ব পালন করবে ইপসা।

পাশাপাশি চিড়িয়াখানায় বর্জ্য ফেলার পাত্র ও সুরক্ষাসামগ্রী সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের ফলে চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে বর্জ্যের পুনর্ব্যবহার বাড়বে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরি হবে।

উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে জেলা প্রশাসন, ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ ও চট্টগ্রাম চিড়িয়াখানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৬ অক্টোবর, ২০২৬ তারিখে বাসস-এর পরিবেশিত সংবাদ এটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

ওজন কমাতে মাখানা না পপকর্ন, কোনটি বেশি উপকারী?

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্লাস্টিক বর্জ্য দিয়ে চিড়িয়াখানা দেখার সুযোগ বাড়াতে ইপসার সমঝোতা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ দেওয়ার উদ্যোগকে আরও কার্যকর করতে বর্জ্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সমঝোতা স্মারকে জেলা প্রশাসনের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহসভাপতি পাঠান মো. সাইদুজ্জামান। অন্যদিকে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী। সম্পাদিত চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে নিয়মিত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে এবং এসব বর্জ্য পরিবহন ও পুনর্ব্যবহারের দায়িত্ব পালন করবে ইপসা।

পাশাপাশি চিড়িয়াখানায় বর্জ্য ফেলার পাত্র ও সুরক্ষাসামগ্রী সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের ফলে চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে বর্জ্যের পুনর্ব্যবহার বাড়বে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরি হবে।

উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে জেলা প্রশাসন, ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ ও চট্টগ্রাম চিড়িয়াখানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৬ অক্টোবর, ২০২৬ তারিখে বাসস-এর পরিবেশিত সংবাদ এটি।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒