বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম

আফগানিস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

আবুধাবি টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেও আফগানিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। পঞ্চম দিনে বোলিংয়ে প্রত্যাশিত সাফল্য না পাওয়া, একের পর এক ফিল্ডিং মিস এবং শেষ ঘণ্টায় চাপ সামলাতে না পারায় জয়ের সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। পঞ্চম দিনে বাংলাদেশের তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান উইকেট থেকে বাড়তি সুবিধা আদায় করতে পারেননি। বলেও প্রত্যাশিত টার্ন পাননি তাঁরা। তবে এরপরও জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ দিকে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দল। পরপর দুটি রানআউটের সুযোগ হাতছাড়া হয়। এরপর হাসান মাহমুদের সহজ ক্যাচও মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ১২২তম ওভারে দুটি রানআউটের সুযোগ নষ্ট করে বাংলাদেশ। এরপর আরও ২০ ওভার খেলা হয়। ওই দুটি সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত। এমনকি জয়ের হাসি নিয়েও মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। অন্যদিকে পঞ্চম দিনে অসাধারণ ব্যাটিং করেছে আফগানিস্তান। ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পুরো দিন ব্যাট করে পরাজয় এড়িয়েছে তারা। ম্যাচটি ড্র হলেও আফগানদের জন্য তা জয়ের সমান। আবুধাবিতে একমাত্র এই টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। জবাবে আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২৪০ রানে। ফলে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। এতে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। এই লক্ষ্য তাড়া করে জিততে পারলে বিশ্ব রেকর্ড গড়ত আফগানিস্তান। শেষ পর্যন্ত সেই জয় না এলেও চতুর্থ ইনিংসে দীর্ঘ সময় ব্যাট করে নতুন আলোচনার জন্ম দিয়েছে দলটি। আফগানিস্তানের হয়ে ওপেনার সাদেকুল্লাহ অটল ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। রহমত শাহ করেন ৫১ রান। আর কায়েস আহমেদ ৪৯ রানে অপরাজিত থাকেন। তাঁদের দায়িত্বশীল ব্যাটিংয়ে পরাজয়ের শঙ্কা কাটিয়ে ড্র নিশ্চিত করে আফগানিস্তান। ম্যাচ ড্র হওয়ার পর আফগান ক্রিকেটারদের সিজদা দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও দেখা যায়। A

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

আবুধাবি টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেও আফগানিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। পঞ্চম দিনে বোলিংয়ে প্রত্যাশিত সাফল্য না পাওয়া, একের পর এক ফিল্ডিং মিস এবং শেষ ঘণ্টায় চাপ সামলাতে না পারায় জয়ের সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। পঞ্চম দিনে বাংলাদেশের তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান উইকেট থেকে বাড়তি সুবিধা আদায় করতে পারেননি। বলেও প্রত্যাশিত টার্ন পাননি তাঁরা। তবে এরপরও জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ দিকে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দল। পরপর দুটি রানআউটের সুযোগ হাতছাড়া হয়। এরপর হাসান মাহমুদের সহজ ক্যাচও মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ১২২তম ওভারে দুটি রানআউটের সুযোগ নষ্ট করে বাংলাদেশ। এরপর আরও ২০ ওভার খেলা হয়। ওই দুটি সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত। এমনকি জয়ের হাসি নিয়েও মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। অন্যদিকে পঞ্চম দিনে অসাধারণ ব্যাটিং করেছে আফগানিস্তান। ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পুরো দিন ব্যাট করে পরাজয় এড়িয়েছে তারা। ম্যাচটি ড্র হলেও আফগানদের জন্য তা জয়ের সমান। আবুধাবিতে একমাত্র এই টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। জবাবে আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২৪০ রানে। ফলে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। এতে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। এই লক্ষ্য তাড়া করে জিততে পারলে বিশ্ব রেকর্ড গড়ত আফগানিস্তান। শেষ পর্যন্ত সেই জয় না এলেও চতুর্থ ইনিংসে দীর্ঘ সময় ব্যাট করে নতুন আলোচনার জন্ম দিয়েছে দলটি। আফগানিস্তানের হয়ে ওপেনার সাদেকুল্লাহ অটল ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। রহমত শাহ করেন ৫১ রান। আর কায়েস আহমেদ ৪৯ রানে অপরাজিত থাকেন। তাঁদের দায়িত্বশীল ব্যাটিংয়ে পরাজয়ের শঙ্কা কাটিয়ে ড্র নিশ্চিত করে আফগানিস্তান। ম্যাচ ড্র হওয়ার পর আফগান ক্রিকেটারদের সিজদা দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও দেখা যায়। A

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আফগানিস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ
0:00 / 0:00
1x
🔒