বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাত বছর পর ফের ত্রিদেশীয় ওয়ানডে লড়াইয়ে নামছে বাংলাদেশ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

সাত বছর পর ফের ত্রিদেশীয় ওয়ানডে লড়াইয়ে নামছে বাংলাদেশ

সময়টা ছিল ২০১৯ সাল। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বহুজাতিক টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের প্রথম ও একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ সাত বছর পর আবারও ফিরছে রোমাঞ্চকর সেই ত্রিদেশীয় ওয়ানডে যুদ্ধের মঞ্চ। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট, যার অপর দলটি শক্তিশালী আফগানিস্তান। মরুর বুকে পুরোনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলার পাশাপাশি লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সামনে থাকছে ইতিহাস পুনরাবৃত্তির সুবর্ণ সুযোগ।

টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হলেও ২৩ অক্টোবরের মেগা ফাইনালসহ শেষ ম্যাচটি আয়োজিত হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দলগুলোর শক্তিমত্তা ও এশীয় কন্ডিশন বিবেচনায় স্পষ্ট কোনো ফেভারিট বেছে নেওয়া কঠিন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে নিয়ে গড়া বাংলাদেশের পেস বোলিং আক্রমণ যেকোনো প্রতিপক্ষের জন্যই কঠিন পরীক্ষা।

পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ও তানভীর ইসলামের সঙ্গে রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম স্পিন বিভাগে যোগ করেছেন দারুণ বৈচিত্র্য। তবে শক্তিশালী বোলিং ইউনিট থাকলেও টাইগারদের মূল চিন্তার কারণ ব্যাটিংয়ের ধারাবাহিকতা। দেশের বাইরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাটিং বিপর্যয়ের ভূত কাটিয়ে ওঠাই হবে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও সাইফ হাসানদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাত বছর পর ফের ত্রিদেশীয় ওয়ানডে লড়াইয়ে নামছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সময়টা ছিল ২০১৯ সাল। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বহুজাতিক টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের প্রথম ও একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ সাত বছর পর আবারও ফিরছে রোমাঞ্চকর সেই ত্রিদেশীয় ওয়ানডে যুদ্ধের মঞ্চ। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট, যার অপর দলটি শক্তিশালী আফগানিস্তান। মরুর বুকে পুরোনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলার পাশাপাশি লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সামনে থাকছে ইতিহাস পুনরাবৃত্তির সুবর্ণ সুযোগ।

টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হলেও ২৩ অক্টোবরের মেগা ফাইনালসহ শেষ ম্যাচটি আয়োজিত হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দলগুলোর শক্তিমত্তা ও এশীয় কন্ডিশন বিবেচনায় স্পষ্ট কোনো ফেভারিট বেছে নেওয়া কঠিন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে নিয়ে গড়া বাংলাদেশের পেস বোলিং আক্রমণ যেকোনো প্রতিপক্ষের জন্যই কঠিন পরীক্ষা।

পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ও তানভীর ইসলামের সঙ্গে রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম স্পিন বিভাগে যোগ করেছেন দারুণ বৈচিত্র্য। তবে শক্তিশালী বোলিং ইউনিট থাকলেও টাইগারদের মূল চিন্তার কারণ ব্যাটিংয়ের ধারাবাহিকতা। দেশের বাইরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাটিং বিপর্যয়ের ভূত কাটিয়ে ওঠাই হবে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও সাইফ হাসানদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒