বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ এএম

পদত্যাগ করলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন -সংগ্রাম

অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযان চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের ঘোষণা দেন। ৮ মাসের ব্যবধানে বিএনপি সরকারের ৪ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের বিদায়ের ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে ইশরাক জানান, গত ১৭ অক্টোবর রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় নিজের নিরাপত্তার প্রয়োজনে তিনি বৈধ অস্ত্র হাতে নিয়েছিলেন। এ ঘটনায় দলের বা সরকারের কারো ক্ষতি হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন তবে নিজের পদক্ষেপে কোনো ভুল ছিল না বলে দাবি করেন। মাদকবিরোধী লড়াই দীর্ঘমেয়াদি উল্লেখ করে তিনি তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিজ পদ থেকে সরে দাঁড়ান। এছাড়া মিরপুরের একটি কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকেও পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ বিষয়ে মন্তব্য করে বলেন, সরকারের কেউ আইনের ঊর্ধ্বে নন এবং মানুষের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেবেন।

ইশরাক জানান, অভিযানের বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রী তাকে মাদকবিরোধী কার্যক্রম ও এলাকার সমস্যা সমাধানের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি গেণ্ডারিয়া এলাকার মাদক সমস্যা, পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব এবং অভিযানের সময় উদ্ধার করা বিভিন্ন মাদকের বিবরণ তুলে ধরেন। শৃঙ্খলার স্বার্থে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানান।

এদিকে সংবাদ সম্মেলনে ইশরাকের কর্মী-সমর্থকদের স্লোগান ও অবস্থানকে কেন্দ্র করে কিছু সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি আরও জানান, অভিযানের সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল দেখলে আত্মরক্ষার জন্য তিনি লাইসেন্স করা অস্ত্র হাতে নেন এবং পরে তা পকেটে রেখে দেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশের সঙ্গে সমন্বয় করে এবং আইনানুগ প্রক্রিয়ায় ওই এলাকায় মাদক নির্মূলের এই অভিযান চালানো হয়েছিল বলে তিনি সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযان চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের ঘোষণা দেন। ৮ মাসের ব্যবধানে বিএনপি সরকারের ৪ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের বিদায়ের ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে ইশরাক জানান, গত ১৭ অক্টোবর রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় নিজের নিরাপত্তার প্রয়োজনে তিনি বৈধ অস্ত্র হাতে নিয়েছিলেন। এ ঘটনায় দলের বা সরকারের কারো ক্ষতি হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন তবে নিজের পদক্ষেপে কোনো ভুল ছিল না বলে দাবি করেন। মাদকবিরোধী লড়াই দীর্ঘমেয়াদি উল্লেখ করে তিনি তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিজ পদ থেকে সরে দাঁড়ান। এছাড়া মিরপুরের একটি কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকেও পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ বিষয়ে মন্তব্য করে বলেন, সরকারের কেউ আইনের ঊর্ধ্বে নন এবং মানুষের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেবেন।

ইশরাক জানান, অভিযানের বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রী তাকে মাদকবিরোধী কার্যক্রম ও এলাকার সমস্যা সমাধানের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি গেণ্ডারিয়া এলাকার মাদক সমস্যা, পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব এবং অভিযানের সময় উদ্ধার করা বিভিন্ন মাদকের বিবরণ তুলে ধরেন। শৃঙ্খলার স্বার্থে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানান।

এদিকে সংবাদ সম্মেলনে ইশরাকের কর্মী-সমর্থকদের স্লোগান ও অবস্থানকে কেন্দ্র করে কিছু সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি আরও জানান, অভিযানের সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল দেখলে আত্মরক্ষার জন্য তিনি লাইসেন্স করা অস্ত্র হাতে নেন এবং পরে তা পকেটে রেখে দেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশের সঙ্গে সমন্বয় করে এবং আইনানুগ প্রক্রিয়ায় ওই এলাকায় মাদক নির্মূলের এই অভিযান চালানো হয়েছিল বলে তিনি সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒