বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় মাদকবিরোধী ম্যারাথন অনুষ্ঠিত

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ এএম

গাইবান্ধায় মাদকবিরোধী ম্যারাথন অনুষ্ঠিত

মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে ম্যারাথনের আয়োজন করেছে ‘কুঁড়েঘর ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। আজ মঙ্গলবার সকালে উপজেলার মওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্ত থেকে ম্যারাথনের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল প্রামাণিক। এ সময় আয়োজক কুঁড়েঘর ফাউন্ডেশনের সদস্যরা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ম্যারাথনে বিভিন্ন পেশার শতাধিক তরুণ অংশ নেন।

ম্যারাথনটি মওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্ত থেকে শুরু হয়ে সেতুর উত্তর প্রান্ত ঘুরে আবার দক্ষিণ প্রান্তে এসে শেষ হয়। চার কিলোমিটারের এ দৌড়ে অংশগ্রহণকারীরা নির্ধারিত টি-শার্ট পরে অংশ নেন। ম্যারাথনে অংশ নেওয়া সাইফুল আলম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে তরুণদের সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনা সম্ভব। আরেক প্রতিযোগী আরমান মজুমদার বলেন, ম্যারাথনে অংশ নিয়ে পুরস্কার পেয়ে আমি আনন্দিত ও অনুপ্রাণিত। এ আয়োজন আমাদের মধ্যে শারীরিক সুস্থতার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বাড়াতে সাহায্য করবে।

মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং সামাজিক ও অর্থনৈতিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও ভালো কাজে তরুণদের যুক্ত থাকা উচিত। আয়োজকেরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখা, শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। ম্যারাথন শেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে সনদ ও পদক বিতরণ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় মাদকবিরোধী ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে ম্যারাথনের আয়োজন করেছে ‘কুঁড়েঘর ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। আজ মঙ্গলবার সকালে উপজেলার মওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্ত থেকে ম্যারাথনের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল প্রামাণিক। এ সময় আয়োজক কুঁড়েঘর ফাউন্ডেশনের সদস্যরা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ম্যারাথনে বিভিন্ন পেশার শতাধিক তরুণ অংশ নেন।

ম্যারাথনটি মওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্ত থেকে শুরু হয়ে সেতুর উত্তর প্রান্ত ঘুরে আবার দক্ষিণ প্রান্তে এসে শেষ হয়। চার কিলোমিটারের এ দৌড়ে অংশগ্রহণকারীরা নির্ধারিত টি-শার্ট পরে অংশ নেন। ম্যারাথনে অংশ নেওয়া সাইফুল আলম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে তরুণদের সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনা সম্ভব। আরেক প্রতিযোগী আরমান মজুমদার বলেন, ম্যারাথনে অংশ নিয়ে পুরস্কার পেয়ে আমি আনন্দিত ও অনুপ্রাণিত। এ আয়োজন আমাদের মধ্যে শারীরিক সুস্থতার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বাড়াতে সাহায্য করবে।

মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং সামাজিক ও অর্থনৈতিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও ভালো কাজে তরুণদের যুক্ত থাকা উচিত। আয়োজকেরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখা, শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। ম্যারাথন শেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে সনদ ও পদক বিতরণ করা হয়।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒