বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নিউ ইয়র্কে প্যাট্রিয়টস অব বাংলাদেশের মতবিনিময় সভা

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৫:০০ এএম

নিউ ইয়র্কে প্যাট্রিয়টস অব বাংলাদেশের মতবিনিময় সভা

নিউ ইয়র্কের জ্যামাইকায় মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সংকট শীর্ষক এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সাবেক সিনেটর-অ্যাট-লার্জ শোয়াইব আহমেদ ভূঁইয়া। সভায় বাংলাদেশের বিচারব্যবস্থা, মানবাধিকার, গণতন্ত্র, রাষ্ট্রীয় জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন আমন্ত্রিত অতিথি ও বক্তারা।

অনুষ্ঠানে মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে তার দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা এবং বিচারপ্রক্রিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তার বক্তব্যে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা, গুম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক নিপীড়নের বিচার ও জবাবদিহিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। পরে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা বিচারব্যবস্থার স্বাধীনতা ও ভবিষ্যৎ আইনি সংস্কার নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে প্রধান অতিথি নিজের অভিজ্ঞতার আলোকে সেগুলোর উত্তর দেন।

বিশেষ অতিথি শোয়াইব আহমেদ ভূঁইয়া প্রবাসীদের সামাজিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক পরিসরে মানবাধিকারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে আমাদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোক্তা আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. জুন্নুন চৌধুরী, সোহেল হামিদ, আজিজুর রহমান, ড. শেখ মিজানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ ছাড়া প্রখ্যাত লেখক আনোয়ার হোসেন মঞ্জু, ব্যান্ড সঙ্গীত শিল্পী বিপ্লব, সাংবাদিক কাজী শামসুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এসএম রহমতুল্লাহসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটির সমন্বয়ে ছিল ইনস্টিটিউট ফর গ্লোবাল পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি এবং আয়োজকরা জানান ভবিষ্যতে গণতন্ত্র রক্ষায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নিউ ইয়র্কে প্যাট্রিয়টস অব বাংলাদেশের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নিউ ইয়র্কের জ্যামাইকায় মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সংকট শীর্ষক এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সাবেক সিনেটর-অ্যাট-লার্জ শোয়াইব আহমেদ ভূঁইয়া। সভায় বাংলাদেশের বিচারব্যবস্থা, মানবাধিকার, গণতন্ত্র, রাষ্ট্রীয় জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন আমন্ত্রিত অতিথি ও বক্তারা।

অনুষ্ঠানে মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে তার দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা এবং বিচারপ্রক্রিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তার বক্তব্যে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা, গুম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক নিপীড়নের বিচার ও জবাবদিহিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। পরে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা বিচারব্যবস্থার স্বাধীনতা ও ভবিষ্যৎ আইনি সংস্কার নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে প্রধান অতিথি নিজের অভিজ্ঞতার আলোকে সেগুলোর উত্তর দেন।

বিশেষ অতিথি শোয়াইব আহমেদ ভূঁইয়া প্রবাসীদের সামাজিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক পরিসরে মানবাধিকারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে আমাদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোক্তা আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. জুন্নুন চৌধুরী, সোহেল হামিদ, আজিজুর রহমান, ড. শেখ মিজানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ ছাড়া প্রখ্যাত লেখক আনোয়ার হোসেন মঞ্জু, ব্যান্ড সঙ্গীত শিল্পী বিপ্লব, সাংবাদিক কাজী শামসুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এসএম রহমতুল্লাহসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটির সমন্বয়ে ছিল ইনস্টিটিউট ফর গ্লোবাল পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি এবং আয়োজকরা জানান ভবিষ্যতে গণতন্ত্র রক্ষায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒