বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মালদ্বীপে বৃক্ষরোপণে যুক্ত হচ্ছে বাংলাদেশি বীজ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

মালদ্বীপে বৃক্ষরোপণে যুক্ত হচ্ছে বাংলাদেশি বীজ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজায়নে সহযোগিতার অংশ হিসেবে মালদ্বীপের ৫ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশি বিভিন্ন উদ্ভিদ প্রজাতি। বাংলাদেশ হাইকমিশন ৯ প্রজাতির ২১ হাজার ৩৬০টি বীজ ও চারা উৎপাদন সরঞ্জাম দিয়েছে। গত রোববার মিয়ানজ ইন্টারন্যাশনাল কলেজের স্কুল অব এগ্রিকালচার বিভাগের কাছে এই বীজ ও সরঞ্জাম হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন ও মিয়ানজ কলেজের মধ্যে একটি সমঝোতা সই হয়েছে। চুক্তি অনুযায়ী, মালদ্বীপের মাটি ও জলবায়ুতে এসব বীজের অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও অভিযোজনক্ষমতা পরীক্ষা করা হবে। সফল প্রজাতিগুলোর চারা উৎপাদন করে দেশটির বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যবহার করা হবে।

এই বীজের মধ্যে রয়েছে পেয়ারা, আকাশমণি, কৃষ্ণচূড়া, নিম, গগন শিরীষ, বকুল, ইপিল-ইপিল, অর্জুন ও বহেরা। মিয়ানজ কলেজ এসব বীজের চাষ, পরিচর্যা ও বৃদ্ধির তথ্য সংরক্ষণের পাশাপাশি গবেষণা পরিচালনা করবে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম জানান, এটি পরিবেশ, কৃষি গবেষণা ও জলবায়ু সহনশীলতায় নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করছে।

মিয়ানজ কলেজের চেয়ারম্যান আহমেদ মুত্তাকী বলেন, বাংলাদেশি বীজ মালদ্বীপের মাটিতে সফলভাবে বেড়ে উঠলে তা দুই দেশের বন্ধুত্বের প্রতীক হবে। তিনি বাংলাদেশের বীজ থেকে উৎপাদিত গাছগুলোকে ‘তারেক জিয়া ট্রি’ নামে পরিচিত করার প্রস্তাবও দেন। উল্লেখ্য, সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মালদ্বীপের এই কর্মসূচিতে ৫.৮ মিলিয়নের বেশি গাছের প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং ১.৮ মিলিয়নের বেশি গাছ রোপণ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মালদ্বীপে বৃক্ষরোপণে যুক্ত হচ্ছে বাংলাদেশি বীজ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজায়নে সহযোগিতার অংশ হিসেবে মালদ্বীপের ৫ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশি বিভিন্ন উদ্ভিদ প্রজাতি। বাংলাদেশ হাইকমিশন ৯ প্রজাতির ২১ হাজার ৩৬০টি বীজ ও চারা উৎপাদন সরঞ্জাম দিয়েছে। গত রোববার মিয়ানজ ইন্টারন্যাশনাল কলেজের স্কুল অব এগ্রিকালচার বিভাগের কাছে এই বীজ ও সরঞ্জাম হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন ও মিয়ানজ কলেজের মধ্যে একটি সমঝোতা সই হয়েছে। চুক্তি অনুযায়ী, মালদ্বীপের মাটি ও জলবায়ুতে এসব বীজের অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও অভিযোজনক্ষমতা পরীক্ষা করা হবে। সফল প্রজাতিগুলোর চারা উৎপাদন করে দেশটির বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যবহার করা হবে।

এই বীজের মধ্যে রয়েছে পেয়ারা, আকাশমণি, কৃষ্ণচূড়া, নিম, গগন শিরীষ, বকুল, ইপিল-ইপিল, অর্জুন ও বহেরা। মিয়ানজ কলেজ এসব বীজের চাষ, পরিচর্যা ও বৃদ্ধির তথ্য সংরক্ষণের পাশাপাশি গবেষণা পরিচালনা করবে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম জানান, এটি পরিবেশ, কৃষি গবেষণা ও জলবায়ু সহনশীলতায় নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করছে।

মিয়ানজ কলেজের চেয়ারম্যান আহমেদ মুত্তাকী বলেন, বাংলাদেশি বীজ মালদ্বীপের মাটিতে সফলভাবে বেড়ে উঠলে তা দুই দেশের বন্ধুত্বের প্রতীক হবে। তিনি বাংলাদেশের বীজ থেকে উৎপাদিত গাছগুলোকে ‘তারেক জিয়া ট্রি’ নামে পরিচিত করার প্রস্তাবও দেন। উল্লেখ্য, সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মালদ্বীপের এই কর্মসূচিতে ৫.৮ মিলিয়নের বেশি গাছের প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং ১.৮ মিলিয়নের বেশি গাছ রোপণ করা হয়েছে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒