বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইউপি নির্বাচনেও তৃণমূলকে প্রাধান্য দেওয়া হবে: এমপি সরোয়ার

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

ইউপি নির্বাচনেও তৃণমূলকে প্রাধান্য দেওয়া হবে: এমপি সরোয়ার

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নির্বাচনে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন দিয়েছেন, ঠিক একইভাবে আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলের নেতাদের প্রাধান্য দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ফটিকছড়ি সদরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোন সুযোগ নেই। অন্যায় করলে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। তাই সবাইকে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলের নেতাদের বেছে নেওয়া হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন ও নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া প্রমুখ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইউপি নির্বাচনেও তৃণমূলকে প্রাধান্য দেওয়া হবে: এমপি সরোয়ার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নির্বাচনে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন দিয়েছেন, ঠিক একইভাবে আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলের নেতাদের প্রাধান্য দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ফটিকছড়ি সদরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোন সুযোগ নেই। অন্যায় করলে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। তাই সবাইকে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলের নেতাদের বেছে নেওয়া হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন ও নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া প্রমুখ।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒