বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রোনালদোর পেনাল্টি মিসের দিনেও আল নাসরের জয়

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০১:০০ এএম

রোনালদোর পেনাল্টি মিসের দিনেও আল নাসরের জয়

পেনাল্টি মিসের পাশাপাশি ফাঁকা গোলপোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ মহাতারকার এমন হতাশার দিনেও জয় পেতে সমস্যা হয়নি আল নাসরের। স্বদেশি জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে নিওম এসসিকে ১-০ ব্যবধানে হারিয়েছে সৌদি আরবের ক্লাবটি। মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নামেন ৪১ বছর বয়সী রোনালদো।

গত মাসে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে আসার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে পড়ার পর এটিই ছিল তাঁর প্রথম ম্যাচ। তবে মাঠে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় আল নাসর। স্পট-কিক নিতে এগিয়ে যান রোনালদো। কিন্তু তাঁর জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এটি তাঁর ক্যারিয়ারের ৩৭তম পেনাল্টি মিস।

২২১টি পেনাল্টি থেকে ১৮৪টি গোল করেছেন তিনি। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ১৫০টি পেনাল্টি থেকে গোল করেছেন ১১৫টি। অর্থাৎ, মেসির পেনাল্টি মিসের সংখ্যা ৩৫টি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। সতীর্থ সাদিও মানের হেড থেকে বল পেয়ে সামনে ফাঁকা গোলপোস্ট পেয়েছিলেন তিনি। কিন্তু ঠিকমতো শট নিতে না পারায় বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এ ঘটনায় হতাশা প্রকাশ করেন পর্তুগিজ তারকা। রোনালদোর ব্যক্তিগত ব্যর্থতা সত্ত্বেও ম্যাচের ৬১তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে জয় নিশ্চিত করে আল নাসর। এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২১৫ পাউন্ড জরিমানা করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই শাস্তির কারণে জাতীয় দলের কোনো আনুষ্ঠানিক ম্যাচে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে না বলে জানানো হয়। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের হয়ে তাঁর খেলার কথা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রোনালদোর পেনাল্টি মিসের দিনেও আল নাসরের জয়

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

পেনাল্টি মিসের পাশাপাশি ফাঁকা গোলপোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ মহাতারকার এমন হতাশার দিনেও জয় পেতে সমস্যা হয়নি আল নাসরের। স্বদেশি জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে নিওম এসসিকে ১-০ ব্যবধানে হারিয়েছে সৌদি আরবের ক্লাবটি। মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নামেন ৪১ বছর বয়সী রোনালদো।

গত মাসে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে আসার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে পড়ার পর এটিই ছিল তাঁর প্রথম ম্যাচ। তবে মাঠে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় আল নাসর। স্পট-কিক নিতে এগিয়ে যান রোনালদো। কিন্তু তাঁর জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এটি তাঁর ক্যারিয়ারের ৩৭তম পেনাল্টি মিস।

২২১টি পেনাল্টি থেকে ১৮৪টি গোল করেছেন তিনি। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ১৫০টি পেনাল্টি থেকে গোল করেছেন ১১৫টি। অর্থাৎ, মেসির পেনাল্টি মিসের সংখ্যা ৩৫টি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। সতীর্থ সাদিও মানের হেড থেকে বল পেয়ে সামনে ফাঁকা গোলপোস্ট পেয়েছিলেন তিনি। কিন্তু ঠিকমতো শট নিতে না পারায় বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এ ঘটনায় হতাশা প্রকাশ করেন পর্তুগিজ তারকা। রোনালদোর ব্যক্তিগত ব্যর্থতা সত্ত্বেও ম্যাচের ৬১তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে জয় নিশ্চিত করে আল নাসর। এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২১৫ পাউন্ড জরিমানা করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই শাস্তির কারণে জাতীয় দলের কোনো আনুষ্ঠানিক ম্যাচে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে না বলে জানানো হয়। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের হয়ে তাঁর খেলার কথা রয়েছে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒