বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কায় পর্যটনে আসছে যাত্রীবাহী ড্রোন

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ এএম

শ্রীলঙ্কায় পর্যটনে আসছে যাত্রীবাহী ড্রোন

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ যাত্রীবাহী ড্রোনকে শুধু পর্যটকদের পরিবহনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। নগর পরিবহন, জরুরি চিকিৎসাসেবা এবং দুর্গম এলাকায় পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। পর্যটন খাতের বিকাশে প্রথমবারের মতো যাত্রীবাহী ড্রোন চালু করার উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে যাত্রীবাহী ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন আয়োজনের পরিকল্পনা করেছে দেশটি। আগামী ৩০ কিংবা ৩১ অক্টোবর অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে এ উড্ডয়ন হতে পারে। প্রাথমিকভাবে দুই যাত্রী বহনে সক্ষম ড্রোন ব্যবহার করা হবে। ভবিষ্যতে চার থেকে ছয় যাত্রী বহন করতে পারে— এমন বড় আকারের ড্রোন চালুর পরিকল্পনা রয়েছে। গত ১৯ অক্টোবর শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের বরাতে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক দামিন্দা রামবুকওয়েলা জানান, ই-হ্যাং ব্র্যান্ডের প্রথম দুই আসনের ড্রোনটি থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। এটি ইতোমধ্যে দেশটির বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম উড্ডয়ন হবে কলম্বো পোর্ট সিটি থেকে। তবে ড্রোনটির গন্তব্য কোথায় হবে, তা ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নির্ধারণ করার কথা রয়েছে। রামবুকওয়েলা জানান, সংশ্লিষ্ট মার্কিন সনদায়ন মান অনুসারে প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করেছে শ্রীলঙ্কা। তবে অ্যাডভান্সড এয়ার মোবিলিটি ব্যবস্থার জন্য দেশীয় বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়নের উপযুক্ততা মূল্যায়নে আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে প্রচলিত সড়ক পরিবহনের পাশাপাশি স্বল্প দূরত্বে বৈদ্যুতিক আকাশযান ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে চায় দেশটি। তবে পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলেই যে নিয়মিত বাণিজ্যিক যাত্রী পরিবহন শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়। প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর দ্বিতীয় চালানে শ্রীলঙ্কায় আরও একটি ড্রোন পৌছানোর কথা রয়েছে। আগামী বছর চার থেকে ছয় যাত্রী বহনে সক্ষম বড় আকারের আকাশযান চালুর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রায় ২০ কিলোমিটার দূরত্বের রুটে ড্রোন চলাচল করতে পারে। প্রতিটি উড্ডয়নের মধ্যে ৩০ মিনিটের ব্যবধান রাখার পরিকল্পনা রয়েছে। এসব বৈদ্যুতিক আকাশযান ভূমি থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় উড়বে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কায় পর্যটনে আসছে যাত্রীবাহী ড্রোন

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ যাত্রীবাহী ড্রোনকে শুধু পর্যটকদের পরিবহনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। নগর পরিবহন, জরুরি চিকিৎসাসেবা এবং দুর্গম এলাকায় পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। পর্যটন খাতের বিকাশে প্রথমবারের মতো যাত্রীবাহী ড্রোন চালু করার উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে যাত্রীবাহী ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন আয়োজনের পরিকল্পনা করেছে দেশটি। আগামী ৩০ কিংবা ৩১ অক্টোবর অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে এ উড্ডয়ন হতে পারে। প্রাথমিকভাবে দুই যাত্রী বহনে সক্ষম ড্রোন ব্যবহার করা হবে। ভবিষ্যতে চার থেকে ছয় যাত্রী বহন করতে পারে— এমন বড় আকারের ড্রোন চালুর পরিকল্পনা রয়েছে। গত ১৯ অক্টোবর শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের বরাতে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক দামিন্দা রামবুকওয়েলা জানান, ই-হ্যাং ব্র্যান্ডের প্রথম দুই আসনের ড্রোনটি থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। এটি ইতোমধ্যে দেশটির বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম উড্ডয়ন হবে কলম্বো পোর্ট সিটি থেকে। তবে ড্রোনটির গন্তব্য কোথায় হবে, তা ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নির্ধারণ করার কথা রয়েছে। রামবুকওয়েলা জানান, সংশ্লিষ্ট মার্কিন সনদায়ন মান অনুসারে প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করেছে শ্রীলঙ্কা। তবে অ্যাডভান্সড এয়ার মোবিলিটি ব্যবস্থার জন্য দেশীয় বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়নের উপযুক্ততা মূল্যায়নে আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে প্রচলিত সড়ক পরিবহনের পাশাপাশি স্বল্প দূরত্বে বৈদ্যুতিক আকাশযান ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে চায় দেশটি। তবে পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলেই যে নিয়মিত বাণিজ্যিক যাত্রী পরিবহন শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়। প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর দ্বিতীয় চালানে শ্রীলঙ্কায় আরও একটি ড্রোন পৌছানোর কথা রয়েছে। আগামী বছর চার থেকে ছয় যাত্রী বহনে সক্ষম বড় আকারের আকাশযান চালুর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রায় ২০ কিলোমিটার দূরত্বের রুটে ড্রোন চলাচল করতে পারে। প্রতিটি উড্ডয়নের মধ্যে ৩০ মিনিটের ব্যবধান রাখার পরিকল্পনা রয়েছে। এসব বৈদ্যুতিক আকাশযান ভূমি থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় উড়বে বলে জানানো হয়েছে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒