বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: শফিকুর রহমান

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩০ এএম

স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: শফিকুর রহমান
গতকাল শনিবার মৌলভীবাজার সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান -সংগ্রাম

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনও ভালো লক্ষণ দেখছি না। বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের এডিশনাল সেক্রেটারি হিসেবে বসানো হয়েছে এবং একজন দলীয় লোককে কেন আনতে হবে এমন প্রশ্ন জনগণের। জাতীয় সংসদের চিফ হুইপ তার এলাকায় গিয়ে বলেছেন যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবে না সেখানে কোনো সরকারি বরাদ্দ দেয়া হবে না, যা অত্যন্ত লজ্জার বিষয়। এরকম ভয়ভীতি এবং দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত চাইব। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশ গ্রহণ করব কারণ আমরা কারো স্কেপগোট হতে চাই না। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই এবং জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে সেই ক্ষমতায় যাবে বলে তিনি জানান। গতকাল শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হল রুমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি যিনি সকল মন্ত্রণালয়ে সার্ভিস দেন কিন্তু নিজের মন্ত্রণালয় লুক আফটার করা তার প্রাইম ডিউটি। না তিনি মাদক নিয়ন্ত্রণ, অস্ত্র নিয়ন্ত্রণ করলেন, না তিনি সমাজে শৃঙ্খলা ফিরাতে পারলেন এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি নেই। সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারীরা বলেন আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো, কিন্তু এই আগের চেয়ে ভালোর মাপকাঠি কী তা আজ পর্যন্ত বুঝতে পারলাম না বলে তিনি জানান।

সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, সংবাদপত্র সমাজের আয়না এবং সাংবাদিকদের আয়নায় সমাজের দোষত্রুটি ধরা পড়ে। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৫ সালে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছিল, রাজনীতির উপর আঘাত এসেছিল এবং বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নিয়ে ৪টি সংবাদ মাধ্যম ছাড়া আর কোনো সংবাদ মাধ্যমের অস্তিত্ব রাখা হয়নি। গতকাল সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ জেলা শহরে এটি ছিল তার প্রথম সফর।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনও ভালো লক্ষণ দেখছি না। বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের এডিশনাল সেক্রেটারি হিসেবে বসানো হয়েছে এবং একজন দলীয় লোককে কেন আনতে হবে এমন প্রশ্ন জনগণের। জাতীয় সংসদের চিফ হুইপ তার এলাকায় গিয়ে বলেছেন যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবে না সেখানে কোনো সরকারি বরাদ্দ দেয়া হবে না, যা অত্যন্ত লজ্জার বিষয়। এরকম ভয়ভীতি এবং দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত চাইব। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশ গ্রহণ করব কারণ আমরা কারো স্কেপগোট হতে চাই না। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই এবং জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে সেই ক্ষমতায় যাবে বলে তিনি জানান। গতকাল শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হল রুমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি যিনি সকল মন্ত্রণালয়ে সার্ভিস দেন কিন্তু নিজের মন্ত্রণালয় লুক আফটার করা তার প্রাইম ডিউটি। না তিনি মাদক নিয়ন্ত্রণ, অস্ত্র নিয়ন্ত্রণ করলেন, না তিনি সমাজে শৃঙ্খলা ফিরাতে পারলেন এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি নেই। সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারীরা বলেন আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো, কিন্তু এই আগের চেয়ে ভালোর মাপকাঠি কী তা আজ পর্যন্ত বুঝতে পারলাম না বলে তিনি জানান।

সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, সংবাদপত্র সমাজের আয়না এবং সাংবাদিকদের আয়নায় সমাজের দোষত্রুটি ধরা পড়ে। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৫ সালে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছিল, রাজনীতির উপর আঘাত এসেছিল এবং বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নিয়ে ৪টি সংবাদ মাধ্যম ছাড়া আর কোনো সংবাদ মাধ্যমের অস্তিত্ব রাখা হয়নি। গতকাল সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ জেলা শহরে এটি ছিল তার প্রথম সফর।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒