বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জামায়াতের

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জামায়াতের
ছবি: দৈনিক সংগ্রাম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরা হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠক করেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ধানের শীষের প্রার্থীর পক্ষে রঙিন ও প্রতীক-সম্বলিত পোস্টার ব্যবহার, নির্দিষ্ট সময়ের আগে মাইক ব্যবহার এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সোফা সেট স্থাপন করে প্রচারণার মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এ ছাড়া হিন্দু ও সরকারি চাকরিজীবী ভোটারদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সরকারি চিকিৎসকদের ব্যবহার করে ভোটারদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের বিরুদ্ধে অর্থের বিনিময়ে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তুলে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

বিভিন্ন স্থানে হামলা ও হেনস্তার সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরে জানানো হয়, গত ২২ অক্টোবর পৌরসভার আদর্শ স্কুলের সামনে শিক্ষক আক্কাস আলী জামায়াতের চার নারী কর্মীকে গালিগালাজ ও হেনস্তা করেন। ২৪ অক্টোবর পৌরসভার হাজীপাড়ায় নারী কর্মী সায়মা আক্তারের বাড়িতে গিয়ে হুমকি দেন বিএনপি নেতা ফরহাদ হোসেন এবং ভূল্লী ইউনিয়নে জামায়াত নেতার দোকানের সামনে ব্যারিকেড দিয়ে অতর্কিত হামলায় বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া রায়পুর ইউনিয়ন ও রুহিয়া উপজেলার আখানগর ইউনিয়নে জামায়াতের প্রচারণায় বাধা দেওয়া এবং ব্যানার কেটে নেওয়ার অভিযোগ করা হয়েছে স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে তিনটি প্রধান দাবি জানিয়েছে জামায়াত। দাবিগুলো হলো উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরপেক্ষতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। মিয়া গোলাম পরওয়ার ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেন কোনোভাবেই মাগুরা উপনির্বাচনের মতো বিতর্কিত পরিস্থিতির দিকে না যায়। তিনি জানান, জামায়াত এখনো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়নি এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জামায়াতের

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরা হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠক করেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ধানের শীষের প্রার্থীর পক্ষে রঙিন ও প্রতীক-সম্বলিত পোস্টার ব্যবহার, নির্দিষ্ট সময়ের আগে মাইক ব্যবহার এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সোফা সেট স্থাপন করে প্রচারণার মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এ ছাড়া হিন্দু ও সরকারি চাকরিজীবী ভোটারদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সরকারি চিকিৎসকদের ব্যবহার করে ভোটারদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের বিরুদ্ধে অর্থের বিনিময়ে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তুলে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

বিভিন্ন স্থানে হামলা ও হেনস্তার সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরে জানানো হয়, গত ২২ অক্টোবর পৌরসভার আদর্শ স্কুলের সামনে শিক্ষক আক্কাস আলী জামায়াতের চার নারী কর্মীকে গালিগালাজ ও হেনস্তা করেন। ২৪ অক্টোবর পৌরসভার হাজীপাড়ায় নারী কর্মী সায়মা আক্তারের বাড়িতে গিয়ে হুমকি দেন বিএনপি নেতা ফরহাদ হোসেন এবং ভূল্লী ইউনিয়নে জামায়াত নেতার দোকানের সামনে ব্যারিকেড দিয়ে অতর্কিত হামলায় বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া রায়পুর ইউনিয়ন ও রুহিয়া উপজেলার আখানগর ইউনিয়নে জামায়াতের প্রচারণায় বাধা দেওয়া এবং ব্যানার কেটে নেওয়ার অভিযোগ করা হয়েছে স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে তিনটি প্রধান দাবি জানিয়েছে জামায়াত। দাবিগুলো হলো উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরপেক্ষতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। মিয়া গোলাম পরওয়ার ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেন কোনোভাবেই মাগুরা উপনির্বাচনের মতো বিতর্কিত পরিস্থিতির দিকে না যায়। তিনি জানান, জামায়াত এখনো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়নি এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒