বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জীবনধারা

ওজন কমাতে মাখানা না পপকর্ন, কোনটি বেশি উপকারী?

ওজন কমানোর চেষ্টা করার সময় নাশতায় মাখানা নাকি পপকর্ন বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটি খাবারই স্বাস্থ্যকর নাশতার বিকল্প হতে পারে, তবে তা নির্ভর করে পুষ্টিগুণ, ক্যালরি এবং তৈরির পদ্ধতির ওপর। সিনেমা দেখার সময় পপকর্ন খাওয়ার অভ্যাস অনেকের থাকলেও, স্বাস্থ্যসচেতন মানুষের কাছে মাখানা দারুণ জনপ্রিয়। ভুট্টার দানা তাপে ফুলে পপকর্ন তৈরি হয় এবং এতে থাকা ফাইবার পেট ভরা রাখতে ও ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। তেল বা অতিরিক্ত চর্বি ছাড়া তৈরি পপকর্ন খাদ্যতালিকায় রাখা গেলেও মাখন, চিনি ও চিজ মেশানো পপকর্নে ক্যালরি বেশি থাকে। অন্যদিকে পদ্মের বীজ থেকে তৈরি হালকা ও মুচমুচে মাখানায় প্রোটিন, ফাইবার এবং খনিজ উপাদান রয়েছে। শুকনো খোলায় ভাজা বা অল্প ঘি দিয়ে তৈরি মাখানা হজমে সহায়তা করতে পারে, তবে মাখানা খেলেই ওজন কমবে এমন ধারণা ঠিক নয়। অতিরিক্ত ঘি, তেল বা বাদাম মেশালে দুটিরই ক্যালরির পরিমাণ বেড়ে যেতে পারে। তাই দৈনিক ক্যালরির চাহিদা ও খাদ্যাভ্যাসের ওপর ভিত্তি করে পরিমিত পরিমাণে খাওয়া জরুরি। ওজন কমাতে শুধু একটি খাবার বেছে নেওয়া যথেষ্ট নয়, বরং সুষম খাদ্য ও নিয়মিত শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাশতায় মাখানা বা পপকর্ন যেটিই খান না কেন, অতিরিক্ত তেল, ঘি ও চিনি এড়িয়ে চলুন। পরিমিত খাওয়ার অভ্যাসই ওজন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।

ওজন কমাতে মাখানা না পপকর্ন, কোনটি বেশি উপকারী?
🔒