বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

অন্যের জীবনে পরিবর্তন আনার বিশেষ দিন আজ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ এএম

অন্যের জীবনে পরিবর্তন আনার বিশেষ দিন আজ

দাতব্য কাজের জন্য অর্থ সংগ্রহ, ঘরে তৈরি খাবার বা হস্তশিল্প বিক্রি করে সেই অর্থ সামাজিক উদ্যোগে ব্যয় করা যায়। অসহায় মানুষের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ কিংবা স্থানীয় কোনো জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করেও দিবসটি পালন করা সম্ভব। ছোট ছোট এসব উদ্যোগ মানুষের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব বাড়ায় এবং পরিবেশ সুন্দর রাখতে ভূমিকা রাখে।

সব সময় বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেও অনলাইনে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়া যায়। অনলাইন কর্মশালা ও পরামর্শমূলক কার্যক্রমে অংশ নেওয়া কিংবা নিজের দক্ষতা অন্যদের শেখানোর মাধ্যমে মানুষের উপকার করা সম্ভব। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অলাভজনক প্রতিষ্ঠানের জনকল্যাণমূলক উদ্যোগের খবর ছড়িয়ে দিয়ে সচেতনতা বাড়ানো যায়।

১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের ‘ইউএসএ উইকএন্ড’ সাময়িকী এই দিবসের সূচনা করে এবং তাদের সঙ্গে যুক্ত হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ প্রতিষ্ঠিত সংস্থা ‘পয়েন্টস অব লাইট’। যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং স্বেচ্ছাসেবাকে উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দিবসটির পরিসর বেড়েছে এবং একে ‘ম্যাড ডে’ নামেও অভিহিত করা হয়।

কারও মুখে হাসি ফোটানো, একটি গাছ লাগানো কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো ছোট কাজও অন্যের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। নিজের সময়, শ্রম ও দক্ষতা দিয়ে মানুষের উপকার করার এই ভাবনাকে সামনে রেখেই এই বিশেষ দিনটি পালিত হয়। সম্মিলিতভাবে মানুষ ছোট ছোট উদ্যোগ নিলে তার প্রভাব সমাজের বৃহত্তর অংশে ছড়িয়ে পড়তে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

অন্যের জীবনে পরিবর্তন আনার বিশেষ দিন আজ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

দাতব্য কাজের জন্য অর্থ সংগ্রহ, ঘরে তৈরি খাবার বা হস্তশিল্প বিক্রি করে সেই অর্থ সামাজিক উদ্যোগে ব্যয় করা যায়। অসহায় মানুষের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ কিংবা স্থানীয় কোনো জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করেও দিবসটি পালন করা সম্ভব। ছোট ছোট এসব উদ্যোগ মানুষের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব বাড়ায় এবং পরিবেশ সুন্দর রাখতে ভূমিকা রাখে।

সব সময় বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেও অনলাইনে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়া যায়। অনলাইন কর্মশালা ও পরামর্শমূলক কার্যক্রমে অংশ নেওয়া কিংবা নিজের দক্ষতা অন্যদের শেখানোর মাধ্যমে মানুষের উপকার করা সম্ভব। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অলাভজনক প্রতিষ্ঠানের জনকল্যাণমূলক উদ্যোগের খবর ছড়িয়ে দিয়ে সচেতনতা বাড়ানো যায়।

১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের ‘ইউএসএ উইকএন্ড’ সাময়িকী এই দিবসের সূচনা করে এবং তাদের সঙ্গে যুক্ত হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ প্রতিষ্ঠিত সংস্থা ‘পয়েন্টস অব লাইট’। যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং স্বেচ্ছাসেবাকে উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দিবসটির পরিসর বেড়েছে এবং একে ‘ম্যাড ডে’ নামেও অভিহিত করা হয়।

কারও মুখে হাসি ফোটানো, একটি গাছ লাগানো কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো ছোট কাজও অন্যের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। নিজের সময়, শ্রম ও দক্ষতা দিয়ে মানুষের উপকার করার এই ভাবনাকে সামনে রেখেই এই বিশেষ দিনটি পালিত হয়। সম্মিলিতভাবে মানুষ ছোট ছোট উদ্যোগ নিলে তার প্রভাব সমাজের বৃহত্তর অংশে ছড়িয়ে পড়তে পারে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
অন্যের জীবনে পরিবর্তন আনার বিশেষ দিন আজ
0:00 / 0:00
1x
🔒